22 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

টিকিট যুদ্ধের জেরে বড় সিদ্ধান্ত ৭ বিধানসভায় প্রার্থী বদল

Aaj lndia Desk, কলকাতা: ১ এপ্রিলের উত্তাপ থামেনি এখনও। প্রার্থী তালিকা প্রকাশের পরও ক্ষোভ, বিক্ষোভ, হাতাহাতি সব মিলিয়ে অশান্ত রাজ্য রাজনীতি। শতাব্দীপ্রাচীন দলও সামাল দিতে পারেনি ভেতরের এই আগুন। শেষমেশ চাপের মুখে নতি স্বীকার একসঙ্গে ৭টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল (Candidate Change) করল কংগ্রেস।কারা বাদ গেলেন, আর কারা পেলেন নতুন সুযোগ? ভোটের আগে এই বড় রদবদলেই কি বদলাবে খেলার সমীকরণ?

প্রার্থী তালিকা প্রকাশের পরও থামেনি বিক্ষোভ। শেষমেশ চাপে পড়ে বড়সড় রদবদল এক ঝটকায় ৭ কেন্দ্রে প্রার্থী বদল (Candidate Change) করল কংগ্রেস।

কোথায় কী পরিবর্তন? এক নজরে

নদিয়া

নাকাশিপাড়া – গোলাম কিবরিয়া মণ্ডলের বদলে এলেন শেখ তাহির

চাপড়া – রাহিদুল মণ্ডলের জায়গায় আসিফ খান

উত্তর ২৪ পরগনা

মিনাখাঁ – বর্ণালী নস্করের বদলে সুনয়না বিশ্বাস

হাওড়া

মন্দিরবাজার – ডঃ কৌশিক বৈদ্যর জায়গায় চাঁদ সর্দার

পূর্ব বর্ধমান

রায়না – অনীক সাহার বদলে পম্পা মালিক

কেতুগ্রাম – মহম্মদ মফিরুল কাসেমের জায়গায় আবু বক্কর

আউশগ্রাম – নিশা বড়ালের বদলে তাপস বড়াল

প্রার্থী বদল (Candidate Change) এর এই ধাক্কায় কি শান্ত হবে ক্ষোভ, নাকি আরও বাড়বে অস্বস্তি? ভোটের আগে কংগ্রেসের এই ড্যামেজ কন্ট্রোল কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

২০ বছর পর একলা লড়াই আর শুরুতেই চরম অস্বস্তিতে কংগ্রেস। প্রার্থী তালিকা প্রকাশের পর যা হওয়ার তাই হল দলীয় অন্দরেই বিস্ফোরণ! বিধান ভবনের সামনে ক্ষোভ যেন আগুন হয়ে ছড়াল। “টিকিট চোর, গদি ছোর “স্লোগানে মুখর প্রদেশ কংগ্রেসের সদর দফতর। অভিযোগ টাকার বিনিময়ে টিকিট বন্টন! আর সেই অভিযোগ ঘিরেই বিক্ষোভ গড়াল সরাসরি সংঘর্ষে।চেয়ার, ঘুষি, ধাক্কাধাক্কি এমনকি রড দিয়ে হামলার অভিযোগ! প্রায় ঘণ্টাখানেক ধরে চলা উত্তেজনায় রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। শেষমেশ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে সামাল দেয় পরিস্থিতি। এই ঘটনার জেরে ভোটের মুখে চরম চাপে কংগ্রেস নেতৃত্ব। ক্ষোভ সামলাতে অবশেষে বড় সিদ্ধান্ত এক ধাক্কায় ৭টি কেন্দ্রে প্রার্থী বদল।

প্রশ্ন উঠছেই এটা কি ড্যামেজ কন্ট্রোল, নাকি ভাঙনের শুরু? লড়াইয়ের আগেই কি চাপে কংগ্রেস?

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন