34 C
Kolkata
Saturday, April 11, 2026
spot_img

প্রথম মন্ত্রিসভাতেই ‘আয়ুষ্মান ভারত’: মতুয়াদের জন্য ‘উদার’ মোদী!

Aaj India Desk, পূর্ব বর্ধমান : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে কাটোয়া থেকে প্রচারের ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবারের জনসভায় তৃনমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে বাধার অভিযোগ তুলে মতুয়াদের উদ্দেশ্যেও বার্তা দেন তিনি।

কাটোয়ার সভা থেকে নাম না নিয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে মোদী বলেন, রাজ্যের মানুষকে কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের উল্লেখ করে তিনি দাবি করেন, অন্যান্য রাজ্যে হাজার হাজার মানুষ প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেলেও বাংলার কারিগররা সেই সুযোগ পাচ্ছেন না।

‘আয়ুষ্মান ভারত’ নিয়ে স্পষ্ট প্রতিশ্রুতি

স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরাসরি প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, “৪ মে-র পর বিজেপি সরকার গঠিত হলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই ‘আয়ুষ্মান ভারত’ চালু করা হবে। এটি মোদীর গ্যারান্টি।” এই ঘোষণাকে নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মতুয়া ভোটে নজর

এইদিন সভায় বড় অংশ জুড়ে ছিল মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়ের প্রসঙ্গ। ভোটার তালিকা সংশোধন ঘিরে মতুয়া সম্প্রদায়ের ক্ষোভের প্রেক্ষিতে মোদী বলেন, “মতুয়া বা নমঃশূদ্ররা কারও দয়ায় বাঁচে না, সংবিধান তাদের অধিকার দিয়েছে।” তিনি নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর মাধ্যমে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাসও দেন।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে মতুয়া ভোটের সম্ভাব্য সরে যাওয়া রুখতেই এই বার্তা দেন প্রধানমন্ত্রী। উন্নয়ন ও নাগরিকত্ব এই দুই ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করার কৌশল নিয়েছে বিজেপি। তবে SIR এ বহুল পরিমাণ মতুয়া সম্প্রদায়ের নাম কাটা যাওয়ার পর তাদের ক্ষোভের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই আশ্বাসে মতুয়া সম্প্রদায় কতটা বিজেপির প্রতি আস্থা রাখবে, তা এখন বড় প্রশ্ন। ৪ মে ফলাফল ঘোষণার আগে এই সমীকরণ রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন