34 C
Kolkata
Monday, April 13, 2026
spot_img

কাঁথিতে ‘মদ বিলি’র অভিযোগ : ফের কমিশনকে চিঠি তৃনমূলের !

Aaj India Desk, পূর্ব মেদিনীপুর : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ ঘনিয়ে আসতেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (Kanthi) বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি প্রার্থী ও স্থানীয় নেতৃত্ব ভোটারদের প্রভাবিত করতে মদ বিলি করছে। এই অভিযোগ তুলে রবিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

অভিযোগের কেন্দ্রবিন্দু বুথ ১৯৬

তৃণমূলের অভিযোগ, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের মহিষাগোট গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯৬ নম্বর বুথে প্রকাশ্যে মদ বিলি করা হচ্ছে। দলীয় চিঠিতে বিজেপি কর্মী চন্দ্রশেখর গিরি ও তাঁর স্ত্রী তথা বিজেপি মহিলা মোর্চা নেত্রী মিনতি গিরির নাম উল্লেখ করা হয়েছে।তাদের বিরুদ্ধে অভিযোগ, মদের বিনিময়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও অভিযোগ

চিঠিতে দক্ষিণ কাঁথির (Kanthi) বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস ও স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধেও সরাসরি অভিযোগ তোলা হয়েছে। তৃণমূলের দাবি, এই ধরনের কার্যকলাপ সংগঠিতভাবে চলছে এবং এর পেছনে বড় আর্থিক সহায়তা রয়েছে। ডেরেক ও’ব্রায়েনের দাবি, এই ঘটনা বিচ্ছিন্ন নয় এবং এতে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা নির্বাচন আচরণবিধি (MCC) এবং জনগণের প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১২৩(১) ধারার লঙ্ঘন। এছাড়াও ভারতীয় দণ্ডবিধি (BNS, ২০২৩)-এর ১৭১ ও ১৭৪ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানানো হয়েছে। দলের তরফে অবিলম্বে ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম মোতায়েন করে তল্লাশি চালিয়ে মদ বাজেয়াপ্ত করার আবেদন করা হয়েছে।

কমিশনের হস্তক্ষেপের আর্জি

তৃণমূল নির্বাচন কমিশনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনী প্রচার থেকে তাদের দূরে রাখার কথাও বলা হয়েছে। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভোটের আগে এই অভিযোগ ঘিরে কাঁথির (Kanthi) রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এখন নজর নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে। বিশেষ করে দক্ষিণ কাঁথির ১৯৬ নম্বর বুথে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন