29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

বিজেপির টিকিটে মুম্বইয়ে জয়া দত্তের জয়: ক্ষমতার অঙ্কে বাঙালি দরকার, শ্রমে নয়?

মুম্বই: দু-দিন আগেই ভিনরাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) মৃত্যু ও নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। সাম্প্রতিককালে বীরভূমের সোনালি বেগমদের বাংলাদেশে পুশব্যাক, দিল্লি, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় এমনকি অ-বিজেপি রাজ্য ঝারখন্ডেও বাঙালি (Bengali) পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশী সন্দেহে’ হেনস্থা অস্বাভাবিক মৃত্যুর তালিকাটা বেশ দীর্ঘ।

মহারাষ্ট্রও সেই তালিকার বাইরে নয়। সেই মহারাষ্ট্রের রাজধানী তথা স্বপ্ননগরী মুম্বইয়ের পুরসভা নির্বাচনে ঠাকরে দুর্গকে ধ্বংস করে ফুটেছে পদ্ম। তবে আপামর বাঙালির কাছে আরও বড় চমক হল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) নির্বাচনে থানেসংলগ্ন মীরা-ভায়ান্দর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রতীকে বিপুল ভোটে জয়ী এক বঙ্গকন্যা।

স্বপ্ননগরীতে প্রথম বাঙালি (Bengali) মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে নজির গড়েছেন জয়া রথীন দত্ত (Jaya Dutta)। সেখানে বাংলা বলার অপরাধে ভিনরাজ্যে কাজে গিয়ে ‘বাংলা বলার অপরাধে’ হেনস্থার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা (Migrant Worker), সেখানে মুম্বই পুরভোটে জিতে জয়া দত্ত বলেন, “মুম্বইয়ে বেড়ে ওঠা এবং মারাঠি ভাষায় সাবলীল হলেও আমি একজন গর্বিত বাঙালি। বাংলা বলতে ভয় কেন পাব?”

রাজনীতির সঙ্গে কোনও সম্পর্কই নেই জয়ার পরিবারের

মুম্বইয়ের ভান্ডুপে বড় হলেও জয়া দত্তের বাবা হাওড়ার শতাব্দীপ্রাচীন GKW-তে ফোরম্যানের কাজ করছেন। তাঁর স্বামী রথিনের দত্তের জন্ম হয় কলকাতার বেহালায়। ভোটে জেতার আগেও রাজনীতির বাইরে—মীরা ভাইন্দর-এর মাদার টেরেসা স্কুলের প্রিন্সিপাল ছিলেন জয়া দত্ত (Jaya Dutta)। ভোটে জেতার পর তিনি বলেন, “আমি একজন শিক্ষাবিদ। চাকরি, রাজনীতির পাশাপাশি আমি আমার পিএইডি-ও শেষ করার চেষ্টা করছি”।

ক্ষমতার অঙ্কে বাঙালি দরকার, শ্রমে নয়?

রবিবার সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে বাঙালির শিক্ষা, সংস্কৃতি এবং ক্ষমতার গৌরবের কথা উঠে আসে। দুর্গাপুজো থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষ চন্দ্র বসু, বাংলা ও বাঙালির (Bengali) গুণগানে সিঙ্গুরের সভা মুখর করে তোলেন নরেন্দ্র মোদী।

তিনি বলেন, “বিজেপির উদ্যোগেই বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে”। তাহলে বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালি নিগৃহীত কেন? উঠছে প্রশ্ন। নাকি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হোক বা মুম্বইয়ের পুরভোট, বিজেপির কাছে কেবলমাত্র ক্ষমতার অঙ্কেই বাঙালি (Bengali) দরকার?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন