31 C
Kolkata
Tuesday, May 19, 2026
spot_img

অবৈধ বালি খননে ধ্বংসের মুখে দেশ, কেন্দ্রকে সতর্কবার্তা UN-এর

Aaj lndia Desk,নয়াদিল্লি: ভারতে বেআইনিভাবে বালি তোলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আর এই কারণেই চিন্তা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ (United Nations) । তাদের রিপোর্টে বলা হয়েছে, অতিরিক্ত বালি তোলার ফলে নদী, সমুদ্রের পাড় এবং ভূগর্ভস্থ জলের বড় ক্ষতি হচ্ছে।

বাড়ি-রাস্তা তৈরির কাজে বালির চাহিদা বাড়ায় বিভিন্ন জায়গায় বালি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। অনেক নদী থেকে নিয়ম না মেনে বালি তোলা হচ্ছে। এর ফলে নদীর গভীরতা বদলে যাচ্ছে, নদীভাঙন বাড়ছে পাশপাশি জলস্তর নিচে নেমে যাচ্ছে।

রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে জলসংকট আরও বাড়তে পারে। পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হবে। তাই কেন্দ্র সরকারকে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে ।পাশাপাশি নদী ও জলাশয় সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও বলা হয়েছে।

অনেকের দাবি, শুধু আইন বানিয়ে বা মাঝে মধ্যে অভিযান চালিয়ে এই সমস্যা থামানো যাবে না। কারণ বহু জায়গায় বালি মাফিয়াদের সঙ্গে স্থানীয় প্রশাসনের একাংশ এবং রাজনৈতিক প্রভাবশালীদের যোগ থাকার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ, কোটি কোটি টাকার এই অবৈধ ব্যবসা অনেক ক্ষেত্রেই প্রকাশ্যেই চলে, কিন্তু তবুও কড়া ব্যবস্থা নেওয়া হয় না। অনেক সময় দেখা যায়, রাতের অন্ধকারে নদী থেকে ট্রাকের পর ট্রাক বালি তোলা হচ্ছে। স্থানীয় মানুষ প্রতিবাদ করলেও ভয় দেখানো হয় বলে অভিযোগ। বিভিন্ন রাজ্যে বালি কারবার ঘিরে খুন, মারধর, দুর্নীতি এবং রাজনৈতিক চাপের অভিযোগও নতুন নয়।

এই অবৈধ বালি তোলার ফলে শুধু নদী নষ্ট হচ্ছে না, সাধারণ মানুষের জীবনও বিপদের মুখে পড়ছে। নদীভাঙন বাড়ছে, চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক জায়গায় জলস্তর কমে যাওয়ায় পানীয় জলের সমস্যাও দেখা দিচ্ছে।তাঁদের দাবি, প্রশাসন যদি সত্যিই কঠোর না হয় এবং রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে এই বালি মাফিয়াদের রোখা আরও কঠিন হয়ে যাবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন