32 C
Kolkata
Wednesday, May 13, 2026
spot_img

সাসপেনশনর পরেই বিজেপিতে যোগের চেষ্টা? বিজেপি মুখপাত্রকে নিশানা ঋজুর!

Aaj India Desk, কলকাতা : তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফের নতুন বিতর্কে জড়ালেন তৃনমূলের প্রাক্তন মুখপাত্র ঋজু দত্ত (Riju Dutta)। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাকে নিশানা করে তিনি দাবি করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কখনও বিরূপ আচরণ করেননি। এর জবাবে শেহজাদ পুনাওয়ালাও তাঁকে আক্রমণ করে একটি পোস্ট করেন। দুইজনের বাকযুদ্ধে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

কী লিখেছেন ঋজু দত্ত?

নিজের পোস্টে ঋজু দত্ত (Riju Dutta) উল্লেখ করেন, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি শেহজাদ পুনাওয়ালার মায়ের দুর্ঘটনার পর তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। তিনি লেখেন, তখন তৃণমূল ক্ষমতায় ছিল এবং তিনি দলের জাতীয় মুখপাত্র হিসেবে বিজেপির বিরুদ্ধে টেলিভিশন বিতর্কে অংশ নিতেন, তবুও ব্যক্তিগত স্তরে কোনও বিরোধ ছিল না।

ঋজু দত্তের পোস্ট : https://x.com/i/status/2054450645630116222

পোস্টে তিনি আরও দাবি করেন, সম্প্রতি তাঁকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, বিজেপিতে যোগ দেওয়ার জন্য তিনি কোনও প্রস্তাব পাননি এবং আগামী অন্তত ছয় মাস কোনও রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে যুক্ত করবেন না। তবু পুনাওয়ালা তাঁকে ব্যক্তিগত আক্রমণ করছেন বলে তিনি অভিযোগ করেন।

বিজেপির পাল্টা প্রতিক্রিয়া

ঋজু দত্তের (Riju Dutta) পোস্টের জবাবে শেহজাদ পুনাওয়ালা লেখেন, ব্যক্তিগত সৌজন্য নিয়ে কারও আপত্তি নেই। তবে তিনি ঋজু দত্তকে বলেন, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা IPAC বা তৃনমূল দলের তরফে বিজেপি নেতাদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার নির্দেশগুলি প্রমাণ সহ প্রকাশ্যে আনা হোক। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই ঋজু দত্ত জানান, এতদিন তিনি বিজেপির বিরুদ্ধে যা বলেছেন তা বলতে তৃনমূল বাধ্য করেছিল। এর পরেই ঋজু দত্তকে সাসপেন্ড করে তৃনমূল। সেই প্রসঙ্গ টেনেই এই দাবি করেন পুনাওয়ালা।

পুনাওয়ালার পোস্ট : https://x.com/i/status/2054486608754389323

তবে এই প্রকাশ্য পাল্টাপাল্টি পোস্ট ঘিরে রাজনৈতিক মহলেও নতুন জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে তৃণমূল থেকে ঋজু দত্তের সাসপেনশনের পর তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা চলছিল। সেই আবহেই দুই শিবিরের এই প্রকাশ্য বাকযুদ্ধ নতুন মাত্রা যোগ করেছে। অনেকের মতে, বিজেপিতে যোগদানের পথ তৈরি করতে চাইছেন ঋজু দত্ত। তৃনমূল থেকে বিজেপির মুখপাত্র পদে আসীন হতেই বিজেপির বর্তমান মুখপাত্রের সাথে রীতিমতো বাকযুদ্ধ শুরু হয়েছে বলে তাঁদের ধারণা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন