29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

ফের অশান্ত বেলডাঙা! ভিড়ের মধ্যে উপস্থিত হুমায়ুন কবির!

মুর্শিদাবাদ: ফের উত্তপ্ত বেলডাঙা (Beldanga)। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। বিপুল পুলিশবাহিনী বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে। সাংবাদিকদের লক্ষ্য করে ছোঁড়া হয় ইট, পাথর। আক্রান্ত হয়েছেন দু-জন সাংবাদিক। ভিড়ের মধ্যে দেখা যায় ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল সাংসদ হুমায়ুন কবিরকে (Humayun Kabir)। বিক্ষোভকারীদের অবরোধ তুলতে বলে হুমায়ুন বলেন, “কাল যা হবার হয়েছে। আজ আবার কিসের অবরোধ?”

কি বলছেন হুমায়ুন?

বেলডাঙার বড়ুয়া মোড়ে বিক্ষোভকারীদের মাঝে উপিস্থিত হন হুমায়ুন। ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় লোকজন। হুমায়ুন কবির তাঁদের উদ্দেশ্যে বলেন, “কাল তো সারাদিন জাহ্মেলা হয়েছে। আজ আবার কেন? এক্ষুনি অবরোধ তুলুন।” জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন (Humayun Kabir) বিক্ষোভকারীদের আরও বলেন, “তোমাদের সঙ্গে আমরা আছি। কিন্তু এরকম করলে তোমাদেরই ক্ষতি হবে। এভাবে হঠকারিতা করো না”। এক বিক্ষোভকারী বলেন, “আমাদের আরও এক পরিযায়ী শ্রমিককে মারা হয়েছে। তাই অবরোধ করেছি”।

মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে আরপিএফ ও আরপিএসফ

শুক্রবার প্রায় সাড়ে ৫ ঘন্টা বিক্ষোভ-অবরোধের পর মুর্শিদাবাদ জেলা শাসক ও পুলিশ কমিশনার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঝাড়খণ্ডে কাজে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের পরিবারকে টাকা ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। পরিযায়ী শ্রমিকদের সাহায্যে খোলা হয় কন্ট্রোল রুম। সন্ধ্যে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। তারপরেও শনিবার সকালে রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের বেলডাঙা। পরিস্থিতি সামলা দিতে কলকাতা থেকে মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে RPF এবং RPSF।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন