29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

সাড়ে ৫ ঘণ্টা পর অবরোধ উঠল বেলডাঙায়, অশান্তিতে জখম অন্তত ১২!

মুর্শিদাবাদ: দীর্ঘ প্রায় সাড়ে ৫ ঘন্টার অবরোধের পর পুলিশি হস্তক্ষেপে উঠল বেলডাঙার (Beldanga) অবরোধ। সচল হল ১২ নম্বর জাতীয় সড়ক সহ শিয়ালদহ-লালগোলা রুটে ট্রেন চলাচল। শতাধিক বিক্ষোভকারী রেললাইনে বসে পড়েন। বাঁশ দিয়ে আটকে দেওয়া রেললাইন। থমকে যায় একাধিক লোকাল সহ কলকাতা-লালগোলাগামী হাজারদুয়ারি এক্সপ্রেস। দীর্ঘক্ষণ খাবার, জল ছাড়া পথে আটকে ধীরে ধীরে গন্তব্যে যাচ্ছেন আমজনতা।

ভাঙচুরের ঘটনায় আহত প্রায় ১২

ঝাড়খণ্ডে কাজে গিয়ে বেলডাঙার (Beldanga) মহেশপুরের পরিযায়ী শ্রমিক (Migrant Worker) আলাউদ্দিন শেখের মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙা। এদিন সকাল ৮ টা থেকে আলাউদ্দিনের মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বেলা গড়াতেই ১২ নং জাতীয় সড়ক থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বেলডাঙা স্টেশনেও। রেললাইনের ওপর বসে পড়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে, বেলডাঙার রাস্তায় ট্রাফিক কিয়স্ক, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। ইট পাথর ছুঁড়তে থাকে উন্মত্ত জনতা। গাড়ির টায়ারে আগুন লাগিয়ে দেওয়া হয়। ইট-পাথরের ঘায়ে জখম হন প্রাণ ১২ জন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছে। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

বিক্ষোভকারীদের সঙ্গে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সানি রাজ ও জেলাশাসক নিতিন সিংহানিয়া। মাইকিং করে বিক্ষোভকারীদের শান্ত হতে বলেন তিনি। বেশ কিছুক্ষণ আলোচনার পর অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি, মৃত পরিযায়ী শ্রমিক (Migrant Worker) আলাউদ্দিনের মৃত্যুর তদন্ত হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন