28 C
Kolkata
Saturday, April 18, 2026
spot_img

আয়কর তল্লাশি পর্ব শেষ, কিন্তু বিতর্ক নয়! দেবাশিসের মন্তব্যে নতুন করে শুরু জল্পনা

কলকাতা: শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় দেবাশিস কুমারের (Debashis Kumar) বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় আয়কর দফতর। যিনি কিনা রাসবিহারী কেন্দ্রের কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা একই কেন্দ্রের বিদায়ী বিধায়ক। ভোটের মুখে এই তল্লাশি নিয়ে চরম বিক্ষোভ দেখায় তৃণমূল। তাঁর বাড়ির পাশাপাশি নির্বাচনী কার্যালয়েও হানা দেয় আয়কর দফতরের বাহিনী। যার প্রতিবাদে তৃণমূল কর্মী-সমর্থকেরা অফিসের বাইরে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ করা হয়, “ফাইলপত্র তুলে নিয়ে যাচ্ছে”। তবে এই ম্যারাথন তল্লাশি শেষে চাঞ্চল্যকর বয়ান দিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস (Debashis Kumar)।

কি বললেন তিনি?

উল্লেখ্য, এদিন দেবাশিস কুমারের (Debashis Kumar) বাড়ি সহ মত ৫ জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। কিন্তু এই ম্যারাথন অভিযান শেষে তিনি বললেন, “এই অভিযানের জন্য আমার প্রচার কিছুটা ব্যহত হল ঠিক। তবে আমি মনে করি আমার এটাতে একটা সুবিধা হল, আমার মার্জিনটা বাড়ল বলে আমার মনে হচ্ছে।

তাঁর সংযোজন, “কি কি খুঁজে পেল তার ডকুমেন্ট দিতে হবে ওদের। তার কাউন্টার আমি নিশ্চয়ই দেব। দু-চারদিন আমাকে আটকে দেওয়া যেতে পারে। কিন্তু আমি মানুষের সঙ্গে ৩৬৫x৫ ছিলাম। কাজেই আমাকে আটকে ভোটের রাজনীতিতে অন্তত কিছু করা যাবে না”।

এখান থেকেই রাজনৈতিক বিশ্লেষক মহলে একটা প্রশ্ন উঠছে, তাহলে কি কিছু কিছু সিনেমার মত ‘নেগেটিভ পাবলিসিটি’-র পথে হাঁটছেন দেবাশিস কুমার (Debashis Kumar)? আয়কর দফতরের হানা সত্ত্বেও “মার্জিন বাড়াল” বলছেন কেন তিনি? নাকি সাধারণ মানুষের ভোটদানের ক্ষমতা নিয়ে ‘ওভার কনফিডেন্স’ দেখাচ্ছেন এই তৃণমূল প্রার্থী? আবার অনেকেই মনে করছেন, ভোটের আগে এটা বড় রাজনৈতিক ধাক্কা। সেটা ঢাকতেই হয়ত ‘আত্মবিশ্বাসের সুর’ দেবাশিস কুমারের গলায় (Debashis Kumar)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন