31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

ICC T-20 বিশ্বকাপ বিতর্কে এবার পাকিস্তানের এন্ট্রি! দিল চাঞ্চল্যকর প্রস্তাব!

নয়াদিল্লি: আইসিসি টি-২০ (ICC T20) মেনস বিশ্বকাপ নিয়ে ভারত-বাংলাদেশ বিতর্কে এবার এন্ট্রি নিল পাকিস্তান। ‘নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’ হওয়ার যুক্তি দেখিয়ে ভারতের মাটিতে টি-২০ মেনস বিশ্বকাপ খেলবে না এবং এই ম্যাচকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার আর্জি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। এরই মাঝে চাঞ্চল্যকর প্রস্তাব দিয়েছে পাকিস্তান (Pakistan)।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে, যদি টি ২০ বিশ্বকাপে (ICC T20) ম্যাচ শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচগুলি আয়জনে রাজি না হয়, তাহলে তারা সেই ম্যাচগুলি আয়োজন করবে। সূত্রের খবর, টি ২০ বিশ্বকাপ আয়োজনের জন্য তাদের সবকটি স্টেডিয়াম তৈরি বলে দাবী করেছে পাকিস্তান। ২০২৫-এ যেমন সফলতার সঙ্গে আইসিসি (ICC) চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৫ এ আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ডকাপের আয়োজন করেছিল, তেমনই টি ২০ বিশ্বকাপেও সফলভাবে আয়োজন করতে পারবে বলে দাবী করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আসিফ নজরুলের হুমকি

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল হুমকি দিয়ে বলেছেন, “বিশ্বকাপ খেলতে বাংলাদেশ (Bangladesh) ভারতে যাবে না। ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের নীতি সাম্প্রদায়িক, এবং আমরা তাদের সমর্থন করতে পারি না।” এর পর, বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য অনুরোধ করে। নজরুল বলেন যে যদি একজন চুক্তিবদ্ধ বাংলাদেশি খেলোয়াড় আইপিএলে খেলতে না পারে, তাহলে পুরো দল কীভাবে ভারতে নিরাপদ বোধ করবে?

অন্যদিকে, ম্যাচ স্থানান্তরের বিষয়ে আইসিসি (ICC) এখনও কোনও সিদ্ধান্ত দেয়নি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশকে গ্রুপ সি-তে রাখা হয়েছে এবং তাদের প্রথম ম্যাচটি ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ৯ এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালি এবং ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। নেপালের বিরুদ্ধে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন