28 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ভোট -পুরুলিয়ায় নজিরবিহীন ব্যবস্থা!

Aaj India Desk, পুরুলিয়া: পুরুলিয়া জেলায় সিনিয়র সিটিজেন (Senior Citizen)ও প্রতিবন্ধী ভোটার (Disabled Voters)-দের জন্য বিশেষ উদ্যোগে শুরু হল বাড়ি বাড়ি ভোটগ্রহণ। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে মোট ৫৫৮৮ জন ভোটার এই ব্যবস্থার আওতায় এসেছেন, যার মধ্যে ৪০১৯ জনই প্রবীণ নাগরিক। দু’দিন ধরে চলবে এই প্রক্রিয়া।সোমবার থেকে নির্বাচন কমিশন (ECI)-এর প্রতিনিধিরা এবং ভোটকর্মীরা ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সরাসরি ভোটারদের বাড়িতে পৌঁছে ভোটগ্রহণ শুরু করেছেন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৮৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য এই হোম-ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যারা এই সুবিধা নিতে আগ্রহী, তারা পূর্বেই নির্বাচন আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন।

জেলায় মোট ৫৫৮৮ জন ভোটার হোম-ভোটিংয়ের জন্য আবেদন করেন এবং সেই অনুযায়ী তাদের বাড়িতেই ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৯টি বিধানসভা জুড়ে ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করছেন।

অন্যদিকে, বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেখানে প্রায় ১২ হাজার ভোটারের নাম এই বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনের নির্দেশ মেনে মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভোটকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন অশীতিপর এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের কাছে। নির্দিষ্ট নিয়ম মেনে ভোটারদের বাড়ির ভেতরেই অস্থায়ী ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। আগামী ১৬ এপ্রিলের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন