28 C
Kolkata
Monday, April 13, 2026
spot_img

অন্তর্বর্তী ভোটাধিকার মামলায় স্বস্তি? বড় রায়ে কী বলল সুপ্রিম কোর্ট

কলকাতা: মিলল না স্বস্তি। ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রার্থীরা এযাত্রায় ভোট দিতে পারবেন না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল অন্তর্বর্তীকালীন ভোটাধিকারের (Interim Voting Rights) আর্জি।

উল্লেখ্য, ১১ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন ভোটাধিকারের আর্জি জমা পড়েছিল প্রায় ৩৪ লক্ষ ৩৫ হাজার ১৪৭। অর্থাৎ, ছাব্বিশের বিধানসভা ভোটে ভোটদানের অধিকার থেকে সরাসরি বাদ হয়ে গেল এই প্রায় সাড়ে ৩৪ লক্ষ নাম। এই বিপুল পরিমাণ নামের নিষ্পত্তি ভোটের আগে করা প্রায় অসম্ভব বলে জানিয়ে দিল শীর্ষ আদালত (Supreme Court)। এতে ট্রাইব্যুনালে অতিরিক্ত চাপ পড়বে বলেও পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

রাজ্যের এই ৩৪ লক্ষ ৩৫ হাজার ১৪৭ আবেদনকারীর হয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল করছিলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, এত বিপুল পরিমাণ মানুষের ভোটারাধিকার খর্ব করা উচিৎ নয়। এঁদেরকে ‘প্রকৃত ভোটার’ বলেই দাবী করেন সিব্বল। তাই কমপক্ষে যতগুলো আবেদন নিষ্পত্তি করা সম্ভব তা করার আবেদন জানান তিনি।

তবে সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানায়, ভোটাধিকার ও যাচাই প্রক্রিয়ার মধ্যে একটি ভারসাম্য বা ‘মধ্যপন্থা’ খুঁজতে চাইছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, যাচাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়া জরুরি, আর বিচারপতি বাগচি উল্লেখ করেন, আপিল নিষ্পত্তির পর নিয়ম মেনেই দ্রুত তালিকা সংশোধন করা সম্ভব, তবে তাড়াহুড়ো করলে ভুলের ঝুঁকি থাকে।

কি বলল নির্বাচন কমিশন?

অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে বলা হয়, ভোটের আগে ভোটার তালিকা চূড়ান্ত করার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং সেই সময় বড় পরিবর্তন করা কঠিন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও তুলে ধরা হয়, বিশেষ করে সংবেদনশীল এলাকায় অশান্তির আশঙ্কা থাকায় নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন