30 C
Kolkata
Monday, April 13, 2026
spot_img

‘সাধারণ মামলা নয়’—মোথাবাড়ি কাণ্ডে ধৃতদের রাজনৈতিক যোগ জানতে চাইলেন প্রধান বিচারপতি

মালদহ: ভোটের আগে মোথাবাড়ি কাণ্ডে (Mothabari incident) হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মত মালদহের মোথাবাড়িতে বিডিও অফিসে বিচারবিভাগীয় আধিকারিকদের ৮ ঘন্টা আরকে রাখার ঘটনার তদন্ত করছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (NIA)। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে ওঠে মোথাবাড়ি-কাণ্ডের (Mothabari incident) প্রসঙ্গ।

এদিন শীর্ষ আদালতে তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেয় জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। পশ্চিমবঙ্গে ভোট শেষ না হওয়া পর্যন্ত বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত কোর্টে বলে সুপ্রিম কোর্ট। এমনকি নিরাপত্তা প্রত্যাহারের ক্ষেত্রেও শীর্ষ আদালতের অনুমতির প্রয়োজন হবে বলে এদিন সাফ জানানো হয়।

“সাধারণ ঘটনা নয়”

উল্লেখ্য মালদহের মোথাবাড়ির ঘটনায় (Mothabari incident) “মূলচক্রী” মোক্কাফেরুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। রবিবার এই ঘটনায় প্রথম গ্রেফতার করে এনআইএ (NIA)। আইএসেফের সঙ্গে যুক্ত ওই ব্যক্তির নাম গোলাম রাব্বানি। এছাড়াও রবিবারেই কংগ্রেস প্রার্থী ও যুব ব্লক ছাত্র পরিষদ সভাপতি সায়েম চৌধুরীকে আটক করা হয়।

এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১২ টি মামলা দায়ের হয়েছে। ধৃতের সংখ্যা প্রায় ধৃত ৪৭। তবে এই মামলা যে সহজে বন্ধ হচ্ছে না, সোমবারের শুনানিতে স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলা ওঠে। তিনি ধৃতদের রাজনৈতিক পরিচয় জানতে চান। অর্থাৎ, বিচারপতিদের আটকে রাখার মত ঘটনায় এত সহজে ছাড় নেই, স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন