30 C
Kolkata
Monday, April 13, 2026
spot_img

“এক মাসে ফিরবে ভোটাধিকার” করিমপুরে বড় ঘোষণা অভিষেকের

Aaj India Desk, নদিয়া : ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষদের অধিকার ফেরানোর প্রতিশ্রুতি করিমপুরের মঞ্চ থেকে বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার করিমপুরের রেগুলেটেড মার্কেট গ্রাউন্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকেই স্পষ্ট আশ্বাস দেন, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য লড়বে তৃণমূল।সভামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দল ক্ষমতায় এলে প্রত্যেক প্রকৃত ভোটারের অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা, কারণ ভোটের আগে এই ইস্যু যে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।পাশাপশি তিনি আরো বলেন , অনেক ক্ষেত্রেই নথি ঠিক থাকা সত্ত্বেও “SIR” প্রক্রিয়ার মাধ্যমে জোর করে নাম বাদ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তিনি স্পষ্ট আশ্বাস দেন যাঁদের নাম কাটা গিয়েছে, তাঁদের পাশে রয়েছে তৃণমূল। তাঁর কথায়, আগামী নির্বাচনে মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে ভোট দেন এবং সরকার গঠন হয়, তাহলে এক মাসের মধ্যেই বাদ পড়া প্রকৃত ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এটিকে তিনি শপথ বলেও উল্লেখ করেন।

অভিষেক আরও জানান, এই প্রতিশ্রুতি তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে না থাকলেও দলের অবস্থান স্পষ্ট। পাশাপাশি এনআরসি প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বিজেপির সেই উদ্যোগ রাজ্যে কার্যকর হতে দেওয়া হয়নি। তাঁর বক্তব্য, “বিজেপি মানে ডিটেনশন, তৃণমূল মানে নো টেনশন।”

রানাঘাটের উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, যাঁরা বিজেপিকে ভোট দিয়েছিলেন, এমনকি মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। অন্যদিকে, তৃণমূল সরকার সব শ্রেণির মানুষের জন্য প্রকল্প চালু রেখেছে বলেও দাবি করেন তিনি।

এ দিনের সভায় তিনি বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে আক্রমণ শানান বাংলার সংস্কৃতি, খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য, কেন্দ্রীয় নীতির প্রভাব সবকিছু নিয়েই সরব হন। একইসঙ্গে সতর্ক করেন, কেন্দ্র টাকা বন্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ তুলে ভোটের দিন মানুষকেই জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন