30 C
Kolkata
Monday, April 13, 2026
spot_img

মাত্র দুদিনে বদলে গেল ছবি, সোনায় বড় পতন

Aaj India Desk, কলকাতা: পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়ার আগে সোনার বাজারে (Gold Price) আবারও অস্থিরতার ছবি। সোমবারও কলকাতার বাজারে সোনার দামে ওঠানামা স্পষ্টভাবে ধরা পড়েছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দামের এই পরিবর্তনে খানিকটা চমকই পেয়েছেন ক্রেতারা।

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন এর নেপথ্যে, নাকি এটি শুধুই স্বাভাবিক বাজারের ওঠানামা তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে উৎসবের মরশুমে যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আজকের দামের এই পরিবর্তন কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

২৪ ক্যারেট ফাইন গোল্ড

গত শনিবার (১১ এপ্রিল) সকালে কলকাতার বাজারে ২৪ ক্যারেট ফাইন গোল্ড (৯৯৫)-এর দাম ছিল প্রতি গ্রামে ₹১৫,০৫২। কিন্তু মাত্র দুদিনের ব্যবধানে, ১৩ এপ্রিল সকালে সেই দাম নেমে এসেছে ₹১৪,৯৬৩-এ। অর্থাৎ প্রতি গ্রামে প্রায় ₹৮৯ টাকার পতন লক্ষ্য করা গেছে।

একই ছবিই ধরা পড়েছে ২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও, যা মূলত গয়না তৈরিতে বেশি ব্যবহৃত হয়। শনিবার যেখানে প্রতি গ্রামের দাম ছিল ₹১৪,৩০০, সোমবার তা কমে দাঁড়িয়েছে ₹১৪,২১৫-এ। অর্থাৎ প্রতি গ্রামে ₹৮৫ টাকার হ্রাস।

শুধু কেনার দামে নয়, বিক্রির ক্ষেত্রেও নেমেছে হার। ২২ ক্যারেট সোনা বিক্রি করলে শনিবার যেখানে প্রতি গ্রামে পাওয়া যাচ্ছিল ₹১৩,৬৯৭, সোমবার সেই দাম কমে দাঁড়িয়েছে ₹১৩,৬১৬-এ।

১৮ ক্যারেট সোনার বাজারেও একই প্রবণতা দেখা গেছে। ১১ এপ্রিল প্রতি গ্রামে দাম ছিল ₹১১,৭৪০, ১৩ এপ্রিল তা কমে হয়েছে ₹১১,৬৭০ অর্থাৎ ₹৭০ টাকার পতন।

রুপোর বাজারেও বড় ধাক্কা লেগেছে। ১ কেজি সিলভার বারের দাম ১১ এপ্রিল ছিল ₹২,৪৬,০৯৮, যা ১৩ এপ্রিল কমে দাঁড়িয়েছে ₹২,৪১,৫৮২-এ। ফলে মাত্র দু’দিনেই প্রায় ₹৪,৫০০ টাকার পতন হয়েছে রুপোর দামে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন ও বিনিয়োগকারীদের দ্রুত অবস্থান পরিবর্তনের ফলেই এই অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণত বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়লে সোনার দাম চড়তে থাকে, আর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে তা দ্রুত নেমে আসে। বর্তমানে কলকাতার বাজারেও সেই ওঠানামারই প্রতিফলন দেখা যাচ্ছে।

একটা বিষয় মনে রাখতে হবে উপরে উল্লেখিত সোনার দামে ৩ শতাংশ জিএসটি অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ, সোনা কেনা বা বিক্রি দুই ক্ষেত্রেই এই জিএসটি আলাদা ভাবে যোগ হবে, যার ফলে চূড়ান্ত খরচ বা প্রাপ্ত অর্থ কিছুটা পরিবর্তিত হবে।

তথ্যসূত্র SSBC বলছে: ১৯৯৩ সালে গঠিত হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। রাজ্যজুড়ে বিস্তৃত এই সংগঠন মূলত স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করে আসছে। বর্তমানে এই সংগঠনের কার্যনির্বাহী সভাপতির দায়িত্বে রয়েছেন সমর কুমার দে।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন