35 C
Kolkata
Monday, April 13, 2026
spot_img

রাজ্যে ফের অমিত শাহ, কোন জায়গায় সবচেয়ে বড় ঘোষণা?

Aaj India Desk,কলকাতা : বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই ফের রাজ্যে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার তাঁর সফরসূচিতে রয়েছে একাধিক রাজনৈতিক কর্মসূচি। বীরভূমের বোলপুর, খয়রাশোল থেকে শুরু করে পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় জনসভা করার কথা রয়েছে তাঁর।

রাজনৈতিক মহলের নজর এখন বিশেষভাবে দুর্গাপুরের দিকে, কারণ শিল্পনগরীতে বিশাল রোড শোয়ের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। ইতিমধ্যেই এই সফর ঘিরে এলাকায় শুরু হয়েছে জোরদার প্রস্তুতি ও রাজনৈতিক উত্তেজনা।

নির্বাচনের আগে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে সংগঠনকে চাঙ্গা করা, অন্যদিকে জনসংযোগ বাড়ানো এই দুই লক্ষ্য নিয়েই রাজ্যে একের পর এক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।

সূত্র অনুযায়ী, সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিক জনসভা ও রোড শো ঘিরে তৈরি হয়েছে কড়া নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা।

দিনের কর্মসূচি এক নজরে

সকাল ১১:৩০

বীরভূমের বোলপুরে-এর পল্লিমঙ্গল ক্লাব ময়দানে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।

দুপুর ১২:৪৫

বীরভূমের খয়রাশোলে -এর ফুটবল মাঠে দ্বিতীয় জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

দুপুর ২:০০

পশ্চিম বর্ধমানের খান্দরাকি ফুটবল মাঠে তৃতীয় জনসভা করবেন অমিত শাহ (Amit Shah)।

দুপুর ৩:৩০

পশ্চিম বর্ধমানের কালীমন্দির এলাকা, রাজেন্দ্রপ্রসাদ অ্যাভিনিউয়ে বিশাল রোড শো করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

রাজনৈতিক তাৎপর্য

একদিনে একাধিক সভা ও রোড শোকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকায় ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল হিসেবেই এই টানটান কর্মসূচিকে দেখছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন