31 C
Kolkata
Sunday, April 12, 2026
spot_img

নন্দীগ্রামের মাটিতে ‘রাম পুজো’-র সূচনা! কে দাবি করলেন এই বিস্ফোরক কথা?

Aaj India Desk, পূর্ব মেদনীপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (Assembly Election) আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূলের প্রার্থী পবিত্র কর (Pabitra Kar)। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্রের এই প্রার্থীকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা রয়েছে, কারণ একসময় তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেই শোনা যায়। এবার সেই সম্পর্কের সমীকরণ ভেঙে সরাসরি আক্রমণ শানালেন তিনি।

গতকাল নির্বাচনী প্রচারে নেমে পবিত্র করের পাশে দাঁড়াতে আসেন তৃণমূল সাংসদ জুন মালিয়া (June Malia)। সেই সভা থেকেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, শুভেন্দু নাকি ধর্মীয় বিভাজন তৈরি করছেন এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হচ্ছেন। পবিত্রর বক্তব্য, “তিনি শুধুই অশান্তির পরিবেশ তৈরি করেন, এর একটা শেষ হওয়া দরকার।” পাশাপাশি তিনি বলেন, “যদি নিজেকে এলাকার অভিভাবক দাবি করেন, তাহলে নন্দীগ্রামের মানুষের কল্যাণের দায়ও তাঁরই নেওয়া উচিত।”

এরপর ধর্ম প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন পবিত্র কর। তাঁর দাবি, মানুষের নাম থেকেই অনেক সময় তার ধর্মীয় পরিচয় বোঝা যায়, আলাদা করে তা প্রমাণ করার প্রয়োজন নেই। তিনি বলেন, “মঞ্চে দাঁড়িয়ে বারবার নিজেকে হিন্দু প্রমাণ করার দরকার পড়ে না। আমি সনাতন ধর্মের একজন সেবক হিসেবেই নিজেকে দেখি।”

একইসঙ্গে তিনি দাবি করেন, নন্দীগ্রামে রামপুজোর সূচনা তাঁর হাত ধরেই হয়েছিল। সেই প্রসঙ্গে তিনি জানান, “আমি রামপুজোর সঙ্গে যুক্ত ছিলাম বলেই একসময় দল থেকেও সাময়িকভাবে বহিষ্কৃত হতে হয়েছিল আমাকে।” তাঁর কথায়, হিন্দুত্ব নিয়ে কাউকে তাঁকে নতুন করে শেখানোর প্রয়োজন নেই।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন