29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

“সাত, আট বছর ধরে ইডি ঘুমোচ্ছিল?”—লাইভে কটাক্ষ মহুয়ার!

নয়াদিল্লি: আইপ্যাক (I pac) অফিসে ইডি অভিযানের প্রতিবাদে শুক্রবার সকালে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভে ধুন্ধুমার। বিক্ষোভে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র (Mahua Moitra), শতাব্দী রায়, ডেরেক ও ব্রায়েন, প্রতিমা মন্ডল, শর্মিলা সরকার, সাকেত গোখলে, কীর্তি আজাদের মত সাংসদরা।

অভিযোগ, মন্ত্রকের বাইরে তৃণমূল সাংসদরা শান্তিপূর্ণ প্রতিবাদ দেখালেও দিল্লি পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে নিয়ে যায়। পুলিশের সঙ্গে সাংসদদের ধ্বস্তাধস্তিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে ধুন্ধুমার বেঁধে যায়। বিক্ষোভরত তৃণমূল সাংসদদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হলে সেখান থেকে ফেসবুক লাউভ শুরু করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে মহুয়া বলেন, “সাত-আট বছরের পুরনো কয়লা কেলেঙ্কারির অজুহাত দিয়ে শাহের পুলিশ আইপ্যাকের (I pac) অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ঢুকিয়েছে”। এরপর তিনি বলেন, “কয়লা কেলেঙ্কারির কিছু থাকলে সাত-আট বছর ধরে তাঁরা কি ঘুমচ্ছিল?”

মহুয়ার দাবী, ভোটের আগে ইডি জেগে উঠেছে। পুরনো কাসুন্দি টেনে তৃণমূলের রাজনৈতিক তথ্য, নির্বাচনী তথ্য, সমীক্ষা, প্রার্থীতালিকা চুরি করার এটা ফন্দি। এদিন লাইভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) “বাঘের বাচ্চা” বলে উল্লেখ করেন সাংসদ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন