31 C
Kolkata
Saturday, April 11, 2026
spot_img

“তিনি শুধু অধিনায়ক নন”, কাকে নিয়ে আবেগঘন বার্তা হার্দিকের

Aaj lndia Desk,কলকাতা: আইপিএল ২০২৬ (IPL-2026) -এর ব্যস্ততার মাঝেই এক আবেগে ভরা মুহূর্ত তৈরি করলেন হার্দিক (Hardik Pandya)। উপলক্ষ রহিত (Rohit Sharma)-র মুম্বই ইন্ডিয়া (Mumbai Indians)-এ ১৫ বছরের দীর্ঘ যাত্রা পূর্তি। এই বিশেষ দিনে দলের ড্রেসিংরুম যেন পরিণত হয়েছিল স্মৃতি, সম্মান আর আবেগের মেলবন্ধনে।

দলীয় সতীর্থদের সামনে দাঁড়িয়ে হার্দিক যে বার্তা দেন, তাতে স্পষ্ট রোহিত শুধু একজন ক্রিকেটার নন, তিনি একটি যুগের নাম। হার্দিক বলেন, “রোহিতের নেতৃত্বেই মুম্বই ইন্ডিয়ান্স শুধু ট্রফি জেতেনি, বরং একটি জয়ের মানসিকতা তৈরি করেছে। কঠিন পরিস্থিতিতে কীভাবে ম্যাচ ঘুরিয়ে দিতে হয়, কীভাবে দলের উপর আস্থা রাখতে হয় সেই শিক্ষা দিয়েছেন রোহিত”।

পাশাপশি হার্দিক নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, যখন তিনি তরুণ ক্রিকেটার হিসেবে দলে যোগ দেন, তখন রোহিতের বিশ্বাসই তাঁকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। শুধু পারফরম্যান্স নয়, একজন খেলোয়াড় হিসেবে মানসিক দৃঢ়তা গড়ে তুলতেও রোহিতের ভূমিকা ছিল বিশাল।

২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর থেকে রোহিত ধীরে ধীরে দলের হৃদয়ে জায়গা করে নেন। তাঁর অধিনায়কত্বে দল একাধিকবার আইপিএল (IPL)শিরোপা জিতেছে, আর সেই সাফল্যের ধারাবাহিকতাই তাঁকে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর নেতৃত্বে শুধু অভিজ্ঞরাই নয়, বহু তরুণ ক্রিকেটারও নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছেন।তবে এই শ্রদ্ধাজ্ঞাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল নেতৃত্ব বদলালেও সম্পর্কের উষ্ণতা এতটুকুও কমেনি। মাঠের বাইরে এই সম্মান ও স্বীকৃতি প্রমাণ করে দেয়, মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে শুধু প্রতিযোগিতা নয়, রয়েছে গভীর বন্ধনও।

সব মিলিয়ে, হার্দিকের এই বিশেষ ট্রিবিউট যেন এক বার্তা দেয় সময় বদলায়, দায়িত্ব বদলায়, কিন্তু কিংবদন্তিদের অবদান কখনও মুছে যায় না। আর সেই তালিকায় রোহিত শর্মার নাম যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন