31 C
Kolkata
Saturday, April 11, 2026
spot_img

নতুন ভোটার কার্ড নাকি পুরনোই চলবে : কী জানাল কমিশন ?

Aaj lndia Desk, কলকাতা: ২০২৫ সালের নভেম্বর থেকে শুরু হয়েছিল SIR দীর্ঘ প্রক্রিয়ার পর এবার প্রায় শেষ সেই অধ্যায়। ভোটার তালিকাও ইতিমধ্যেই ফ্রিজ। সুপ্রিম কোর্ট থেকে নতুন কোনও নির্দেশ না এলে, এই তালিকাই ঠিক করবে আসন্ন ভোটের সমীকরণ।কিন্তু এর মাঝেই সাধারণ ভোটারদের মনে বড় প্রশ্ন এবার কি বদলাবে ভোটার কার্ডও? নতুন কার্ড হাতে নিয়েই কি যেতে হবে ভোটকেন্দ্রে?

সূত্রের খবর, আপাতত তেমন কোনও পরিকল্পনাই নেই। অর্থাৎ শেষ মুহূর্তে কোনও চমক না এলে, পুরনো ভোটার কার্ড নিয়েই ভোট দিতে যেতে হবে। তবে সিদ্ধান্তে বদল আসবে না তো? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে।

SIR-এর পর ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম ভোটার তালিকায় ছিল বড়সড় ধাক্কা প্রায় ৬০ লক্ষ নাম চলে গিয়েছিল অ্যাডজুডিকেশনের তালিকায়। সেই নামগুলির একে একে নিষ্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা। তারপর ধাপে ধাপে বেরিয়েছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা আর এখন সেই প্রক্রিয়াও সম্পূর্ণ।তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কাদের আর কোনও দুশ্চিন্তা নেই?কমিশন সূত্রে ইঙ্গিত স্পষ্ট যাঁদের নাম ২৮ ফেব্রুয়ারির ফাইনাল তালিকায় ছিল, কিংবা পরে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত হয়েছে, তাঁদের জন্য আলাদা করে কিছু ভাবার প্রয়োজন নেই। পুরনো ভোটার কার্ড নিয়েই নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারবেন তাঁরা।অর্থাৎ তালিকা নিয়ে টানাপোড়েন থাকলেও, কার্ড নিয়ে আপাতত কোনও ঝামেলা নেই স্বস্তিতে সেই ভোটাররাই।

সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর অনেকের নাম বাদ পড়ায় তাঁরা ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। এখন সেই আবেদনগুলির নিষ্পত্তি চলছে আর সেখান থেকেই তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। কারণ, ট্রাইব্যুনালের রায়ে কারও কারও নাম আবার ভোটার তালিকায় ফিরেও আসতে পারে।কিন্তু এখানেই জটিলতা। যাঁদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে বাদ গিয়েছিল, তাঁদের ভোটার কার্ডও কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। ফলে, এখন যদি ট্রাইব্যুনালের সিদ্ধান্তে তাঁদের নাম ফের যুক্ত হয়, তাহলে কি সেই পুরনো কার্ডেই ভোট দেওয়া যাবে?এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। নির্বাচন কমিশনও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে যাঁরা ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায়, তাঁদের দুশ্চিন্তা আপাতত কাটছেই না।

নতুন ভোটারদের জন্য তবে আলাদা ছবি। যাঁরা ফর্ম ৬ জমা দিয়ে প্রথমবার ভোটার তালিকায় নাম তুলেছেন, তাঁদের হাতে ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে নতুন ভোটার কার্ড। ধাপে ধাপে সেই কার্ড বিলির কাজও এগোচ্ছে।

আর পুরনো ভোটারদের জন্য বার্তা একেবারে পরিষ্কার নতুন করে কার্ডের জন্য দৌড়ঝাঁপের প্রয়োজন নেই। আগের ভোটার কার্ডটিই যত্ন করে রাখুন, সেটি নিয়েই নির্দ্বিধায় ভোট দিতে যেতে পারবেন।অর্থাৎ নতুনদের হাতে নতুন কার্ড, আর পুরনোদের ভরসা পুরনো কার্ডেই আপাতত এমনই ছবি সামনে আসছে।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন