34 C
Kolkata
Saturday, April 11, 2026
spot_img

জঙ্গিপুরের সভা থেকে ‘সংখ্যালঘু’-দের তোপ? জনবিন্যাস পরিবর্তন নিয়ে কি বললেন মোদী?

মুর্শিদাবাদ: ২০২৫-এর এপ্রিলে ওয়াকফ সংসধি বিল নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচারে শনিবার সেই জঙ্গিপুরেই জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সভায় উপস্থিত ভিড় দেখে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে যাবে”। এবারের বিধানসভা ভোটে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ।

এদিন মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্তবর্তী জঙ্গিপুরের সভায় ফের মোদীর মুখে ‘অনুপ্রবেশ’। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে সরাসরি ‘অনুপ্রবেশকারীদের সরকার’ বলে আক্রমণ করেন তিনি। মোদী (Narendra Modi) বলেন, “বাংলায় অনুপ্রবেশকারীদের ভোটে সরকার গঠন করতে চায় তৃণমূল। আমরা তা করতে দেব না। অনুপ্রবেশকারীদের সরকার হতে দেব না। এই ভোট বাংলার পরিচিতি রক্ষার লড়াই”।

রামনবমী, জনবিন্যাস পরিবর্তন প্রসঙ্গ

বলা বাহুল্য, ২০১১-এর জনগণনা অনুযায়ী মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে প্রায় ৬৬.২৭% মুসলিম এবং ৩৩.২১% হিন্দু রয়েছেন। সেখানে জঙ্গিপুরেই মুসলিম জনসংখ্যা প্রায় ৬১.৮ শতাংশ এবং হিন্দু রয়েছেন প্রায় ৩৭.৯%। এই জঙ্গিপুরের মাটিতে দাঁড়িয়েই এদিন নরেন্দ্র মোদী বলেন, পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তন ঘটছে। এটা বন্ধ করতে হবে। তিনি (Narendra Modi) আরও বলেন, “পশ্চিমবঙ্গে বাঙালিদের সংখ্যালঘু হতে দেব না। এখানে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়ে হামলা হয়। কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় না”।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন