34 C
Kolkata
Saturday, April 11, 2026
spot_img

দ্বিচারিতা না কি কৌশল? প্রয়াত কংগ্রেস নেতাকে ঘিরে সৌমেনের ভোটপ্রচার

Aaj lndia Desk, পূর্ব বর্ধমান: লোকসভা – রাজ্যসভায় প্রতিদিন কংগ্রেসকে তীব্র আক্রমণ, প্রধানমন্ত্রী থেকে শীর্ষ নেতৃত্বের মুখে কটাক্ষের ঝড় আর সেই সময়েই ভোটমাঠে কংগ্রেসেরই এক প্রয়াত নেতাকে সামনে এনে প্রচার! ভাতারে বিজেপি প্রার্থী সৌমেন কার্ফার (Soumen Karfa) এই দ্বিচারিতা ঘিরে তীব্র বিতর্ক, প্রশ্ন উঠছে রাজনৈতিক নৈতিকতা নিয়েও

কংগ্রেস আমলে ভাতার বিধানসভা কেন্দ্রের পরিচিত মুখ ছিলেন ভোলানাথ সেন। সিদ্ধার্থ রায়ের মন্ত্রিসভায় পূর্তমন্ত্রী হিসেবে কাজ করে এলাকায় উন্নয়নের ছাপ রেখে গিয়েছেন তিনি। আজও বহু মানুষের কাছে ভাতারের রূপকার হিসেবেই স্মরণীয় সেই নেতা। আর ঠিক সেই স্মৃতিকেই এবার হাতিয়ার করেছেন বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা (Soumen Karfa) প্রয়াত কংগ্রেস নেতাকে কেন্দ্র করেই সাজাচ্ছেন নিজের ভোটপ্রচারের সমীকরণ।

শুক্রবার সকালে আমারুন, এওড়া, আড়া সহ ভাতারের একাধিক গ্রামে চষে বেড়ালেন বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা। এওড়া গ্রামের কালীতলায় পথসভায় দাঁড়িয়ে তাঁর মন্তব্যে যোগ হল নতুন চমক। কার্ফা বলেন, “আমি রাজনীতিতে নিতে নয়, দিতে এসেছি। আমি ভাতারের দ্বিতীয় ভোলানাথ সেন হতে চাই। আমি না থাকলেও যেন মানুষ আমাকে তাঁর মতোই মনে রাখে।”প্রয়াত কংগ্রেস নেতার নাম উচ্চারণ করে নিজের রাজনৈতিক লক্ষ্য স্থির করার এই বার্তা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা সমর্থন যেমন মিলছে, তেমনি উঠছে কটাক্ষও।এর আগেও ভোলানাথ সেনের ছবির পাশে নিজের ছবি বসিয়ে ভাতার বাজার-সহ একাধিক জায়গায় প্রচার করতে দেখা গিয়েছিল সৌমেন কার্ফাকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক সংবাদমাধ্যমে খবর ছড়াতেই দলের অন্দরে চাপ বাড়ে, আর তড়িঘড়ি সরিয়ে ফেলা হয় সেই হোর্ডিংগুলি।তবে বিতর্ক থেমে থাকেনি সেখানেই। হোর্ডিং সরলেও প্রচারের ভাষায় বারবারই ফিরে আসছেন সেই প্রয়াত কংগ্রেস নেতা ভোলানাথ সেনের নামকে ঘিরেই নিজের বার্তা গড়ে তুলছেন বিজেপি প্রার্থী, যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ও কটাক্ষ দুইই জোরালো।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, ভাতারের প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা ভোলানাথ সেনকে কার্যত ব্যবহার করেই নিজের ভোটের সমীকরণ সাজাচ্ছেন সৌমেন কার্ফা। বিরোধীদের কটাক্ষ কংগ্রেসকে একদিকে আক্রমণ, অন্যদিকে সেই দলেরই জনপ্রিয় প্রয়াত নেতাকে সামনে রেখে প্রচার এ যেন সরাসরি রাজনৈতিক সুযোগসন্ধানিতা!

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন