27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

ED বনাম TMC-র খেলা: বল কোর্টে—কে জিতবে এই ‘ফাইলের’ ম্যাচ?

কলকাতা: বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে রাজ্য সরকারের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের (I-Pac) কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে হানা দেয় ইডি (ED)। বৃহস্পতিবার এই তল্লাশি অভিযান ঘিরে টানটান উত্তেজনার সাক্ষী থাকলো শহর কলকাতা।

ইডির এই তল্লাশি অভিযানের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের পরিবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের কাছে মামলা দায়ের করার অনুমতি চান তাঁরা। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মমতার ‘অভিযানের’ বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে ইডি

অন্যদিকে, ইডির তল্লাশির খবর পেয়েই এদিন সকালে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে খালি হাতে বাড়িতে ঢুকতে দেখা গেলেও বেরিয়ে আসেন একটি ল্যাপটপ ও সবুজ ফাইল নিয়ে। ওই ফাইলে “দলের গুরুত্বপূর্ণ কাগজ আছে”, বলে জানান তৃণমূল সুপ্রিমো।

প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেক সেক্টর ফাইভের গোদরেজ ওয়াটারসাইডে অবস্থিত আইপ্যাকের (I-Pac) অফিসেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেশ কিছু নথিপত্র মুখ্যমন্ত্রীর গাড়িতে তুলতে দেখা যায় তাঁর নিরাপত্তারক্ষীদের।

তল্লাশি অভিযান শেষে ইডির তরফে বলা হয়, “শান্তিপূর্ণভাবেই তল্লাশি চলছিল। মুখ্যমন্ত্রী এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে চলে যান”। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাল্টা ‘অভিযানের’ বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এই মামলার শুনানিও শুক্রবার হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন