25 C
Kolkata
Saturday, April 11, 2026
spot_img

“দুর্গাপুজোর মত বেরোবেন”: নন্দীগ্রাম বিতর্কের পর এবার বীরভূম! কী বললেন CEO ?

Aaj India Desk, বীরভূম : নন্দীগ্রাম সফর ঘিরে বিতর্কের পর বীরভূমে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে ভয়মুক্ত নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

দোরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা

শুক্রবার বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর গ্রামে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন সিইও।তাঁদের কোনও ভয় বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না, তা জানতে চান তিনি। ভোটারদের উদ্দেশে মনোজ আগরওয়াল বলেন, “যেভাবে আপনারা দুর্গাপুজো দেখতে বের হন, সেভাবেই নির্ভয়ে বুথে গিয়ে ভোট দেবেন। কোথাও কোনও সমস্যা হলে প্রশাসন ও নির্বাচন কমিশন রয়েছে, আমরা দেখব।”

এলাকা পরিদর্শনের আগে জেলা শাসক ধবল জৈন, পুলিশ সুপার সূর্য প্রসাদ যাদব এবং বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সিউড়ি সার্কিট হাউসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। সূত্রের খবর, সেখান থেকে তাঁর রামপুরহাট যাওয়ার কথা ছিল, যেখানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আরও একটি বৈঠক নির্ধারিত রয়েছে।

নন্দীগ্রামের বিতর্ককে নসাৎ 

এর আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সফর করেন মনোজ কুমার (Manoj Kumar Agarwal)। তবে সেই সফর নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ করেছিল, এলাকায় পরিদর্শনের সময় CEO স্থানীয় বিজেপি নেতা তপন কুমার মহাপাত্রের সঙ্গে ঘুরছিলেন, যা নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতার প্রশ্ন তুলছে বলে তাদের দাবি। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে তৃণমূল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মনোজ আগরওয়াল। তাঁর স্পষ্ট বক্তব্য, “এই অভিযোগ যদি প্রমাণিত হয়, আমি নিজেই পদত্যাগ করব।” তিনি জানান, সফরের সময় বিভিন্ন স্তরের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত থাকতেই পারেন, তবে কোনও রাজনৈতিক পক্ষপাতের প্রশ্ন ওঠে না।

সব মিলিয়ে, নন্দীগ্রাম বিতর্কের পর বীরভূম সফরের মাধ্যমে মাঠপর্যায়ে সক্রিয় হয়ে নিরপেক্ষতার বার্তা দিতে চাইলেন মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। তবে এই বিতর্ক পুরোপুরি থামেনি, বরং ভোটের আগে নির্বাচন কমিশনের ভূমিকা ও স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন