কলকাতা: ভোটের আগে একের পর এক অস্বস্তিতে পড়ছেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবির (Humayun Kabir)। একে তৃণমূলের ফাঁস করা ভিডিও নিয়ে বিপাকে পড়েছেন তিনি। যদিও ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো বলে দাবী করেছেন তিনি। তবে ভোটের ঠিক আগে ভাইরাল ওই ভিডিওর জেরে তাঁর উপর মানুষের বিশ্বাসযোগ্যতা একটু হলেও টলেছে। মুর্শিদাবাদের অলিগলিতে কান পাতলেই তার ইঙ্গিত মিলছে। এই ঘটনার পরপরই আম হুমায়ুনের সঙ্গে জোট ভেঙেছে আসাদউদ্দিনের মিম। তবে ভাঙ্গনের খেলার সবে শুরু বোধহয়। এবার হুমায়ুনের (Humayun Kabir) সঙ্গ ত্যাগ করলেন তাঁরই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পদাধিকারী।
এবার হুমায়ুনকে কে ছেড়ে গেলেন?
জানা গিয়েছে, আম জনতা উন্নয়ন ত্যাগ করেছেন স্বয়ং পশ্চিমবঙ্গ শাখার সভাপতি খোবায়েব আমিন। শুক্রবারই হুমায়ুনের (Humayun Kabir) কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। যেখানে খোবায়েব আমিন লিখেছেন, “আম জনতা উন্নয়ন পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। তবে দীর্ঘ চিন্তাভাবনার পর আমি এই পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একজন পীরজাদা এবং একটি ফাউন্ডেশনের সম্পাদক হিসেবে আমার সমাজের প্রতি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার ফলে সেই দায়িত্বগুলি যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তাই নিজের কাজ ও দায়িত্বের ভারসাম্য বিবেচনা করেই সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা এখানে ‘অন্য গন্ধ’ পাচ্ছেন। ধর্মীয় দায়িত্বের কারণ দর্শীয়ে পদত্যাগ করলেও এর নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে বলেই মনে করছেন তাঁরা। বিশেষত, যেখানে তৃণমূলের ‘ফাঁস করা’ ভিডিওতে মুসলিম সমাজের প্রতি আপত্তিকর মন্তব্য করতে শোনা গিয়েছে হুমায়ুনকে (Humayun Kabir)। সেই কারণেই কি সক্রিয় রাজনীতির পরিবর্তে ‘সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা’-কে প্রাধান্য দিলেন খোবায়েব আমিন? উঠছে প্রশ্ন


