27 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

বাদ পড়া ভোটাররা ‘দেশদ্রোহী’ : দিলীপের বিস্ফোরক মন্তব্যে বিতর্কের ঝড়

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে উত্তেজনা চরমে। প্রায় ৯১ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগের মাঝেই খড়গপুরে নির্বাচনী সভা থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) বাদ পড়া ভোটারদের নিয়ে নতুন করে মন্তব্য করায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের কড়া বিরোধিতা করেছে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।

নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে। অভিযোগ, প্রায় ৯১ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ হিন্দু ভোটার। এই তথ্য সামনে আসার পর থেকেই বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে।

সভা থেকে বিতর্কিত মন্তব্য

বৃহস্পতিবার রাতে খড়গপুরের তালিবাগিচা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “৯০ লক্ষ নাম ইতিমধ্যেই বাদ পড়েছে, আরও ১০-১৫ লক্ষ বাদ পড়বে। এই ভুয়ো ভোটারদের জন্যই এতদিন তৃণমূল ও তার আগে সিপিএম ক্ষমতায় এসেছে।” তিনি আরও বলেন, “দেশদ্রোহী ও সমাজবিরোধীদের বিদায় জানাতে দেশজুড়ে যে পরিবর্তনের ঢেউ উঠেছে, তা এবার বাংলাতেও দরকার।”

তৃনমূলের পাল্টা তোপ 

দিলীপ ঘোষের (Dilip Ghosh) এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তাঁর বক্তব্য, “এই মন্তব্যে সাধারণ মানুষকে অপমান করা হয়েছে। ৯১ লক্ষ বাদ পড়া মানুষের মধ্যে বড় অংশ হিন্দু, তাহলে কি তাঁদেরও দেশদ্রোহী বলা হচ্ছে?” তিনি আরও জানান, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে বিতর্ক বাড়লেও এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। নির্বাচনের মুখে এমন মন্তব্যে দলের অস্বস্তি বাড়তে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

রাজনৈতিক মহলে দিলীপ ঘোষের স্পষ্টভাষী ও আক্রমণাত্মক মন্তব্য নতুন নয়, বরং বারবারই তাঁর বক্তব্য বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। তবে এবারের মন্তব্যের প্রেক্ষাপট আলাদা। ভোটের ঠিক আগে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে যখন উদ্বেগ তৈরি হয়েছে, তখন সেই বাদ পড়া ভোটারদের ‘দেশদ্রোহী’ বলে চিহ্নিত করা শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ নয়, বরং একপ্রকার নির্মম পরিহাস।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন