Aaj lndia Desk,হুগলি: বাংলার ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ পড়েছে ৯১ লক্ষ নাম শেষ দফায়ই ঝরে গেছে ২৭ লক্ষ!’বিচারাধীন’ ট্যাগের আড়ালে কারা হারাল ভোটাধিকার,সেই প্রশ্নেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। এই বিস্ফোরক পরিস্থিতিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নির্বাচনী মঞ্চ থেকেই স্পষ্ট বার্তা এই ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা চলছে।নাম কাটার সিদ্ধান্ত নিয়ে সরাসরি আক্রমণ শানালেন কেন্দ্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, কারও রেহাই নেই তাঁর কথার তীর থেকে।
তবে দাবি একটাই “ভোট কেটে কোনও লাভ হবে না।”কিন্তু বড় প্রশ্নটা রয়ে গেল যাদের নাম বাদ গেল, তারা কি আর ভোট দিতে পারবে?নাকি ‘বিচারাধীন’তকমাই কেড়ে নিল নাগরিক অধিকার ?বাংলার ভোট রাজনীতিতে এই ইস্যুই কি গেমচেঞ্জার হতে চলেছে?
বুধবার সকালে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু আনুষ্ঠানিকতার পরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল একটাই বিষয় ভোটার তালিকা থেকে নাম বাদ।
প্রচারের মঞ্চে তাঁর গলায় স্পষ্ট উদ্বেগ। ‘ডিলিটেড ‘ ভোটারদের পাশে দাঁড়িয়ে তিনি জানালেন, বিপুল সংখ্যক মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে, অথচ অনেকের নথিই এখনও খোলা হয়নি। তাঁর দাবি ১ কোটি ২০ লক্ষ আবেদনকারীর মধ্যে ৩২ লক্ষের নাম তোলা গেলেও প্রায় ৫৮ লক্ষ আবেদন এখনও অমীমাংসিত রয়ে গেছে অর্থাৎ, বহু মানুষের নথির নিষ্পত্তিই হয়নি এই ইঙ্গিতই দিতে চেয়েছেন তিনি। এখানেই উঠছে বড় প্রশ্ন যেখানে সুপ্রিম কোর্ট (Supreme Court of India) নির্দেশ দিয়েছিল, নাম বাতিল হলে ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ দিতে হবে, সেখানে সেই সুযোগ না দিয়েই কেন প্রথম দফার জন্য ভোটার তালিকা ‘ফ্রিজ়’ করা হলো?
এই অসঙ্গতি নিয়েই সরাসরি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় “আমি বোকা হতে পারি, কিন্তু আইনজীবী হিসেবে মনে হয়, আবার আমাদের কোর্টে যাওয়া উচিত।”ভোটের আগে তাই শুধু রাজনৈতিক লড়াই নয়, আইনি লড়াইয়ের ইঙ্গিতও স্পষ্ট বাংলার নির্বাচনে এবার ভোটার তালিকাই কি সবচেয়ে বড় ইস্যু হতে চলেছে?
আরামবাগের মঞ্চে নাম কাটা ইস্যুতে আগুন ঝরালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইঙ্গিতেই নিশানা, বার্তায় তীব্রতা ভোটার তালিকা থেকে নাম বাদ এই ইস্যুতেই আরামবাগের সভা কার্যত রণক্ষেত্রে পরিণত করলেন তিনি। সরাসরি নাম না করেও তোপ দাগলেন অমিত শাহা (Amit Shah)-এর দিকে”যাঁর বাড়িতে বসে মোটা ভাই খেয়েছিলেন, সেই পরিবারের নামও বাদ!”এতেই শেষ নয়,তাঁর অভিযোগ সংবিধান প্রণয়নে যাঁদের অবদান, তাঁদের নামও তালিকা থেকে উধাও নিজের কেন্দ্রেই বাদ পড়েছে ৬২ হাজার ভোটারের নাম তবে হুঁশিয়ারির সুর আরও চড়া “এভাবে ভোট কেটে কিছু করতে পারবে না। একটা ভোট থাকলেও তা তৃণমূলের বাক্সেই পড়বে।”এই বিতর্ককে তিনি টেনে নিলেন বৃহত্তর প্রেক্ষাপটে। SIR-এ নাম বাদকে তুলনা করলেন National Register of Citizens-এর সঙ্গে, আর সরাসরি আক্রমণ “বিজেপি ল্যাজে আগুন দিয়ে লঙ্কাকাণ্ড করছে।”ভোটের আগে তাই স্পষ্ট নাম কাটা শুধু প্রশাসনিক ইস্যু নয়,এখন তা পরিণত হয়েছে পূর্ণমাত্রার রাজনৈতিক যুদ্ধের অস্ত্রে।
প্রচারের মঞ্চে আরও আক্রমণাত্মক সুরে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি অভিযোগ ভোট কেনার খেলায় নেমেছে বিজেপি।এখানেই থামেননি তিনি। পাকিস্তানের হুমকির প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুড়লেন নরেন্দ্র মোদী (Narendra Modi)-র দিকে “আগে দিল্লি সামলান, তারপর বাংলাকে টার্গেট করুন , বাংলায় হুমকি এলে তখন কেন চুপ?”তাঁর কথায় আক্রমণের ঝাঁজ আরও বেড়েছে বিজেপি মানেই লজ্জা টাকা দিয়ে প্রচার চরিত্র আগে ঠিক করুন রাজনৈতিক ভাষণে যোগ হয়েছে রূপকও দেশের পরিস্থিতিকে তুলনা করলেন চৈত্র সেল-এর সঙ্গে “সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে” শেষে লড়াইয়ের ডাক ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে আর কটা দিন তারপর বিজেপি ধপাস!” ভোটের আগে তাই স্পষ্ট এই লড়াই শুধু ভোটের নয়,বর্ণনা আর বাগ্মীতারও যেখানে প্রতিটি শব্দই রাজনৈতিক অস্ত্র।


