22 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

কোথায় প্রচারে এসেছেন জানেন না নীতিন নবীন! নাম বলতে গিয়ে খেলেন হোঁচট—লুফে নিল তৃণমূল!

কলকাতা: বাংলার মানুষ, জায়গা, সংস্কৃতি নিয়ে বিন্দুমাত্র ধারণা নেই। অথচ বাংলা জয়ের স্বপ্ন দেখে! বিজেপির (BJP) বিরুদ্ধে তৃণমূলের এহেন কটাক্ষ নতুন নয়। রাজ্য নেতৃত্বের কাছে কোনও ক্ষমতাই নেই। দিল্লি থেকে যা নির্দেশ আসে, তা-ই অক্ষরে অক্ষরে আলন করে রাজ্য বিজেপির নেতৃত্ব, এমন কথাও শোনা যায় শাসক শিবিরের মুখে। এবার বঙ্গ ভোটের প্রচারে এসে ফের তৃণমূলের আক্রমণের শিকার হলেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)।

সম্প্রতি বাংলায় ভোট প্রচারকের তালিকা প্রকাশ কপরেছিলে বিজেপি। সেখানে তালিকার প্রথম পাঁচেই ছিলেন নীতিন নবীন। কিন্তু আলিপুরদুয়ারের জনসভায় জায়গার নাম ভুলে যান বিজেপির রাজ্য সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)। পাশে কাউকে জিজ্ঞেস করেও হোঁচট খেয়ে ‘আলিপুর দুয়ার’ বলেন। এই সুযোগকে লুফে নিয়েছে তৃণমূল। এক্সের পোস্টে বিজেপির রাজ্য সভাপতিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তৃণমূল (TMC)।

লেখা হয়, “এরাই হলো সেই ‘বাংলা-বিরোধী বহিরাগত’, যাদের বাংলার সাথে কোনোই সম্পর্ক নেই, বাংলার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই এবং বাংলার মানুষের প্রতি কোনোই আগ্রহ নেই। যে রাজ্যের মানুষের কাছে তারা ভোটের ভিক্ষা চাইতে আসে, সেই রাজ্যের প্রাথমিক ভূগোলটুকু শেখার ন্যূনতম গরজটুকুও তারা অনুভব করে না।”

X link: https://x.com/AITCofficial/status/2041855363583242621

কটাক্ষের তেজ চড়িয়ে পোস্টটিতে আরও লেখা হয়, “উড়ে এসে আমাদের এই পবিত্র মাটিকে ওরা উপহাস করে। আমাদের জেলাগুলোর নাম ভুলভাবে উচ্চারণ করে, আবার উড়ে চলে যায়। বাংলার মানুষ এই ঔদ্ধত্য আর অজ্ঞতা যথেষ্টই দেখেছে।” এই পোস্ট নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি। তবে ভোটের আবহে কটাক্ষ, পাল্টা কটাক্ষে বাংলার আবহাওয়া গরম হয়ে উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন