29 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

সিইও-কে ঘিরে অভিযোগ! কমিশনে চিঠি তৃণমূলের… এরপর?

Aaj India Desk, কলকাতা: ভোটের (Vote) দিন ঘোষণার আগেই রাজ্য ও নির্বাচন কমিশনের টানাপোড়েন ক্রমেই প্রকট হচ্ছে বাংলায়। এবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)-কে ঘিরে সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনার (ECI)-এর কাছে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস (TMC)। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দলের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

নন্দীগ্রাম সফরকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, সেখানে গিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক নেতার সঙ্গেই সময় কাটান সিইও। গত সোমবার একটি সভা থেকে এই প্রসঙ্গ তুলে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “খবর পেয়েছি সিইও নন্দীগ্রামে গিয়েছিলেন, এবং বিজেপির লোকজনই তাঁকে নিয়ে ঘুরেছেন।”

এর পরদিন, মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে একই অভিযোগ আরও জোরালোভাবে তুলে ধরেন চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ। চন্দ্রিমার দাবি, সিইও-কে তপন মহাপাত্রের সঙ্গে দেখা গিয়েছে, যিনি বিরোধী দলনেতার ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর সঙ্গেই নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন মনোজ আগরওয়াল। কুণাল ঘোষের অভিযোগ, এইভাবে বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, “কারও গায়ে কি বিজেপির চিহ্ন ছিল? এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। ভোট-পরবর্তী হিংসায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের কাছে কোনও সাংবিধানিক আধিকারিক কি যেতে পারবেন না?”

এই পরিস্থিতিতেই মঙ্গলবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে চিঠি পাঠায় তৃণমূল। সেখানে অভিযোগ করা হয়, সিইও নাকি হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন এবং বিজেপির কালীচরণপুর এলাকার নেতা তপন কুমার মহাপাত্রের সঙ্গেই ঘুরেছেন। এমনকি তাঁর মাধ্যমেই বাড়ি বাড়ি পৌঁছনোর অভিযোগও তোলা হয়েছে। সব মিলিয়ে, অবিলম্বে শোকজ নোটিস জারি করা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল, যাতে ভোট প্রক্রিয়া নিরপেক্ষ ও শান্তিপূর্ণ থাকে।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন