23 C
Kolkata
Tuesday, April 7, 2026
spot_img

জেট ফুয়েলের দামে আগুন! এক মাসেই দ্বিগুণ, চাপে এয়ারলাইনস

Aaj lndia Desk,নয়াদিল্লি: যুদ্ধের প্রভাব এবার বিমানের টিকিটে! পশ্চিম এশিয়ার অশান্তির জেরে বাড়ছে জ্বালানির দাম, আর সেই কারণেই ফ্লাইট ভাড়ায় বাড়তি চাপ অন্তর্দেশীয় থেকে আন্তর্জাতিক, সব ক্ষেত্রেই ফুয়েল সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া।

যুদ্ধের আঁচ এবার পকেটে! ইরান ইস্যুতে তেলের বাজারে অস্থিরতা, আর তার জেরে বিমানের টিকিটে বাড়তি চাপ। দূরত্ব বাড়লেই বাড়বে খরচ ৮ এপ্রিল থেকেই নতুন ফুয়েল সারচার্জ বসাচ্ছে এয়ার।

এয়ার ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, এবার থেকে যাত্রীদের দিতে হবে বাড়তি ফুয়েল সারচার্জ যা নির্ভর করবে যাত্রার দূরত্বের উপর। অর্থাৎ, যত বেশি দূরত্ব, তত বেশি অতিরিক্ত খরচ। আগামী ৮ এপ্রিল সকাল ৯টা থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম।

ডোমেস্টিক ফ্লাইটে এবার ভাড়ার সঙ্গে যোগ হচ্ছে বাড়তি চাপ দূরত্ব বাড়লেই বাড়বে ফুয়েল সারচার্জ। এয়ার ইন্ডিয়ার নতুন নিয়মে যাত্রীদের পকেট থেকে ঠিক কতটা বেশি বেরোবে, দেখুন এক নজরে

৫০০ কিমি পর্যন্ত: +২৯৯ টাকা

৫০১–১০০০ কিমি: +৩৯৯ টাকা

১০০১–১৫০০ কিমি: +৫৪৯ টাকা

১৫০১–২০০০ কিমি: +৭৪৯ টাকা

২০০০ কিমির বেশি: +৮৯৯ টাকা

এই সারচার্জ ধরা হচ্ছে প্রতি যাত্রী, প্রতি সেক্টর হিসেবে। অর্থাৎ, যাত্রাপথে যদি একাধিক সেক্টর থাকে, তাহলে প্রতিটি ক্ষেত্রেই আলাদা করে এই অতিরিক্ত খরচ যোগ হবে।

“Per Sector”মানে কী? 

এয়ারলাইন্সের ভাষায় “Per Sector” বলতে বোঝায় যাত্রার প্রতিটি আলাদা ফ্লাইট অংশকে। অর্থাৎ, আপনি একবারে যতগুলো ফ্লাইটে উঠবেন, প্রতিটাই আলাদা সেক্টর হিসেবে ধরা হবে।

কলকাতা → দিল্লি (ডিরেক্ট ফ্লাইট)

এটি ১টি সেক্টর, তাই সারচার্জও ১বারই লাগবে। তবে যদি

কলকাতা → দিল্লি → মুম্বই (কানেক্টিং ফ্লাইট)

এখানে ২টি সেক্টর

• কলকাতা → দিল্লি

• দিল্লি → মুম্বই

ফলে, ফুয়েল সারচার্জও ২ বার যোগ হবে।সহজ ভাবে বললে

একটি টিকিট হলেও, যতবার ফ্লাইট বদলাবেন, ততবার আলাদা করে সারচার্জ দিতে হবে।

শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক রুটেও জ্বালানির বাড়তি দামের ধাক্কা স্পষ্ট। এলাকা অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে ফুয়েল সারচার্জ বাড়িয়েছে এয়ার ইন্ডিয়া, ফলে বিদেশযাত্রা এখন আগের তুলনায় অনেকটাই খরচসাপেক্ষ হয়ে উঠছে।

আন্তর্জাতিক সংস্থা International Air Transport Association-এর সাম্প্রতিক তথ্য বলছে, মাত্র এক মাসের ব্যবধানে বিশ্বজুড়ে জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।ফেব্রুয়ারির শেষে যেখানে প্রতি ব্যারেল জেট ফুয়েলের গড় দাম ছিল ৯৯.৪০ ডলার, মার্চের শেষ সপ্তাহে সেটাই লাফিয়ে উঠেছে ১৯৫.১৯ ডলারে। অর্থাৎ, খুব অল্প সময়ের মধ্যেই খরচ বেড়েছে নজিরবিহীন হারে।এই হঠাৎ মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে ইতিমধ্যেই ভাড়া বাড়ানোর পথে হাঁটছে বিভিন্ন বিমান সংস্থা। AirAsia X-ও তাদের টিকিটের দাম বাড়িয়েছে।

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন