Aaj India Desk,চেন্নাই : মাঠে দেখা মিলেছে মাহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni)! নেটে হালকা ব্যাটিং করছেন, কখনও কখনও বলও করছেন। সেই দৃশ্য দেখে ভক্তরা উচ্ছ্বাসে মাতোয়ারা। অনেকে ইতোমধ্যেই কল্পনা শুরু করেছেন মাহি কি খুব শীঘ্রই ফিরছেন একটানা খেলার ময়দানে? তবে ভিডিয়োটি ১ এপ্রিল প্রকাশিত হওয়ায় বেশিরভাগ মানুষ চিন্তিত হয়তো এটা এক ধরনের এপ্রিল ফুল ট্রিক, পুরনো ফুটেজ শেয়ার করে ভক্তদের হাসি-ঠাট্টার টার্গেট করা।
দ্বিতীয় অনুমানটাই যেন বাস্তবে রূপ নিতে চলেছে। কাফ মাসলের চোটের কারণে ধোনি আপাতত আইপিএল থেকে তিন সপ্তাহের জন্য বাইরে থাকবেন। তবে পরিস্থিতি যাই হোক, আজ পাঞ্জাব কিংস(Punjab Kings) এর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কে মাহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ছাড়া খেলতে হবে।প্রথম ম্যাচে গুয়াহাটিতে মাঠে নামার পর আজ শুক্রবার চেন্নাই এসে দাঁড়াচ্ছে নিজেদের ঘরের মাঠে। ধোনি মাঠে না থাকলেও গ্যালারির প্রতিটি কোণে তার উপস্থিতি অনুভূত হয়। টিমের ওপরও ধোনির প্রভাব স্পষ্ট তার অনুপস্থিতিতে চেন্নাই যেন শুরু থেকেই অদৃশ্য এক চাপের মধ্যে খেলছে।
প্রথম ম্যাচে চেন্নাইকে বিরাট ধাক্কা লেগেছিল রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১২৭ রানে অল আউট হয়ে গিয়েছিল তারা, আর রাজস্থান সহজে জিতেছিল আট উইকেটে। অন্যদিকে, পাঞ্জাবও তাদের প্রথম ম্যাচে গুজরাটকে তিন উইকেটে পরাজিত করেছে। এই পটভূমিতে আজ মাঠে নামছেন শ্রেয়স আইয়াররা, মানসিকভাবে একটু এগিয়ে থেকে। একই সঙ্গে, চেন্নাই সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সঞ্জু স্যামসনের ব্যাট থেকে রানের ঝড় দেখার জন্য। সব মিলিয়ে, আজকের লড়াই প্রতিশ্রুতিশীল ও জমজমাট হতে যাচ্ছে।


