29 C
Kolkata
Thursday, April 2, 2026
spot_img

শ্রেয়স আইয়ারের চোটে শঙ্কা: ফিরে আসবেন কবে, সুস্থ কি?

Aaj lndia Desk,পাঞ্জাব : গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে হঠাৎই ধাক্কা হাতে বল লাগে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। মুহূর্তেই ড্রেসিংরুমে উদ্বেগ, মাঠে নেমে আসে নিস্তব্ধতা। এরপরই করা হয় স্ক্যান। প্রশ্ন একটাই কতটা গুরুতর চোট? আদৌ কি পরের ম্যাচে নামতে পারবেন পাঞ্জাব কিংসের অধিনায়ক?

শ্রেয়সের (Shreyas Iyer) মতো ভরসার ব্যাটার যদি দীর্ঘ সময়ের জন্য ছিটকে যান, তাহলে বড়সড় ধাক্কা খেতে পারে পাঞ্জাব শিবির। সমর্থকদের মনেও তখন বাড়ছিল দুশ্চিন্তা। কিন্তু সেই উদ্বেগের মাঝেই এল বড় আপডেট।PTI সূত্রে খবর, চোট ততটা গুরুতর নয়। স্বস্তির খবর সম্পূর্ণ ফিট আছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অর্থাৎ,সব ঠিক থাকলে ৩ এপ্রিল, শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে দেখা যেতে পারে তাঁকে।

কীভাবে চোট পেলেন শ্রেয়াস আইয়ার?

সবকিছুই ঘটেছিল চোখের পলকে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে তখন খেলা জমে উঠেছে। ইনিংসের ১২তম ওভারে বল হাতে রশিদ খান। স্ট্রাইকে কুপার কনোলি, আর নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে শ্রেয়াস আইয়ার।ওভারের পঞ্চম বল কনোলির ব্যাট থেকে জোরে বেরিয়ে আসা শট সোজা ছুটে আসে শ্রেয়াসের দিকেই। এড়ানোর সময়ই পাননি তিনি। আচমকাই বল এসে লাগে তাঁর হাতে।মুহূর্তে ব্যথায় কুঁকড়ে যান শ্রেয়াস, বসে পড়েন মাঠেই। খেলা থেমে যায়, ছুটে আসে মেডিক্যাল টিম। পরীক্ষা-নিরীক্ষার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁকে।তবে স্বস্তির খবর, কিছুটা সময় নিয়েই আবার খেলায় ফিরেছিলেন তিনি যা দেখে খানিকটা নিশ্চিন্ত হয় পাঞ্জাব শিবির।

পাঞ্জাবের সামনে চ্যালেঞ্জ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে

পাঞ্জাব তাদের প্রথম ম্যাচে গুজরাটকে ৩ উইকেটে হারিয়ে শুরুটা বেশ শক্তিশালী করেছে। সেই জয়ের নায়ক ছিলেন কুপার কনোলি, যিনি ৪৪ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার পারফরম্যান্সের ওপর ভর করে পাঞ্জাবের দল জিতেছিল তিন উইকেটে।কিন্তু প্রথম ম্যাচের সহজ জয়ের ছাপ ধরে রাখার সুযোগ এইবার নেই। পরের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, যারা হারলেও ম্যাচ জয়ের জন্য সমস্ত কৌশল ও অভিজ্ঞতা সঞ্চয় করেছে। পাঞ্জাবের সামনে সহজ ম্যাচ হবে না, চ্যালেঞ্জের মুখে পরীক্ষা হবে তাদের প্রস্তুতি ও মানসিক শক্তির।

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন