Aaj India Desk, কলকাতা : পরপর তিন দফায় তিনটি সাপ্লিমেন্টারি তালিকা (Supplimentary List) প্রকাশের পর এবার একসাথে জোড়া সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। অর্থাৎ এখনও পর্যন্ত মোট পাঁচটি তালিকা প্রকাশ করল কমিশন।
কত নাম এখনও বিচারাধীন ?
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এসআইআর (SIR) প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় ৬০ লক্ষেরও বেশি নাম বিচারাধীন ছিল। তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৪৩ লক্ষ নাম নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে এই জোড়া সাপ্লিমেন্টারি তালিকায় (Supplimentary List) প্রায় ৪ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। এখনও প্রায় ২ লক্ষ নাম বিচারাধীন রয়েছে।
কত নাম বাদ পড়েছে ?
তবে বাদ পড়া নামের সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। কমিশন সূত্রে দাবি, গত চার দফার সাপ্লিমেন্টারি তালিকায় (Supplimentary List) প্রায় ৪৪ থেকে ৪৬ শতাংশ নাম বাদ পড়েছে। এর ফলে ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সূত্রের দাবি, চূড়ান্ত ভোটার তালিকার ৬৩ লক্ষ নাম বাদ যাওয়ার পর আরও ১৮ লক্ষ নাম বাদ পড়ে, ফলে মোট বাদ যাওয়া নামের সংখ্যা দাঁড়ায় প্রায় ৮১ লক্ষে। তবে ঠিক কতজনের নাম বাদ গেছে, তা নিয়ে স্পষ্ট তথ্য দেয়নি কমিশন।
ভোটাররা নিজেদের নাম তালিকায় রয়েছে কি না তা যাচাই করতে পারেন নির্বাচন কমিশনের নির্দিষ্ট পোর্টালে। নিচের লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই নাম খুঁজে দেখা সম্ভব:
https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25
এই পরিস্থিতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যদিও কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সমস্ত প্রক্রিয়া নিয়ম মেনেই এই তালিকা সম্পন্ন হয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যদিও ট্রাইব্যুনাল কবে থেকে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়।


