Aaj India Desk, কলকাতা: দীর্ঘ জল্পনার পর অবশেষে সামনে এল বামফ্রন্টের (CPM) তৃতীয় দফার প্রার্থী তালিকা। কিছু আসনে পুরনো মুখের পুনরাবৃত্তি, আবার কোথাও জোট সমীকরণ বজায় রেখে প্রার্থী বাছাই করে মোট ১৫ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল লাল শিবির।
এর আগে দুই দফায় ২২৪ জন প্রার্থীর নাম জানিয়েছিল বামফ্রন্ট (CPM) । এবার সোমবারে প্রকাশিত এই তৃতীয় তালিকা অনুযায়ী, পুরোনো জোট সমীকরণ অনুযায়ী শীতাই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা এবং শ্যামপুকুরে জুমা দাস প্রার্থী হয়েছেন। বাকি অধিকাংশ আসনে সিপিএম প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, আলিপুরদুয়ারে শ্যামল রায়, চোপড়ায় মক্লেস্বর রহমান, ইসলামপুরে বাজিল আখতার এবং লালগোলায় বাবলুজ্জামানকে প্রার্থী করা হয়েছে।
কোন আসনে রয়েছে চমক ?
এই তালিকায় গড়বেতা কেন্দ্রটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের এই আসনে একসময় প্রভাবশালী নেতা সুশান্ত ঘোষের শক্ত ঘাঁটি ছিল। এবারও সিপিএম (CPM) তপন ঘোষকে প্রার্থী করেছে, যিনি ২০২১ সালেও এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রসঙ্গত, তপন ঘোষ ও শুকুর আলির নাম ছোট আঙারিয়া ঘটনার সঙ্গেও জড়িত ছিল।
কারা কোথায় প্রার্থী হয়েছেন ?
- আলিপুরদুয়ার : শ্যামল রায়
- শীতাই : অরুণ কুমার বর্মা
- চোপড়া : মক্লেস্বর রহমান
- ইসলামপুর : বাজিল আখতার
- লালগোলা : বাবলুজ্জামান
- হরিহরপাড়া : জামিরউদ্দিন মোল্লা
- হরিংঘাটা : স্বপন সরকার
- ভাটপাড়া : অসনারায়ণ সিং
- রানীনগর : শম্ভু কুর্মি
- এনটালি : আব্দুর রউফ
- শ্যামপুকুর : জুমা দাস
- বাগনান : ভাস্কর রায়
- চন্দ্রকোনা : সুপর্ণা দালুই
- গড়বেতা : তপন ঘোষ
- শালতোড়া : নন্দলাল বারুই


