29 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

World War আতঙ্ক? আমেরিকা-পাকিস্তান সংঘাতে ভারতের জড়িয়ে পড়ার শঙ্কা?

নয়াদিল্লি: ৩ সপ্তাহ ধরে জ্বলছে মধ্যপ্রাচ্য। অনেকেই আশঙ্কা করছে, ইরান বা ইজরায়েল-আমেরিকার (Iran-Israel, America War) যেকোনো বড় পদক্ষেপ, এই যুদ্ধকে বিশ্বযুদ্ধে পরিণত করতে পারে। এই আবহেই ভারত নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ভারতীয় হাইকমিশনার আব্দুল বাসিত (Abdul Basit)। তিনি বলেন, “আমেরিকা আমাদের উপর হামলা করলে আমরা ভারতের মুম্বই, দিল্লির মত গুরুত্বপূর্ণ শহরে হামলা করব”।

কূটনৈতিক দিক থেকে এই মন্তব্য অবান্তর হলেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিবেচনাধীন পদক্ষেপ এই মুহূর্তে সমগ্র বিশ্বের উত্তেজনার আগুনে ঘৃতাহুতির কাজ করতে পারে। বিশেষ করে, যেখানে আমেরিকার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে। বিশেষজ্ঞ রা ইতিমধ্যেই পাকিস্তানের প্রাক্তন ভারতীয় হাইকমিশনার আব্দুল বাসিতের (Abdul Basit) এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তাঁদের মতে বিশ্ব সংকটের এই সংবেদনশীল সময়ে এই ধরণের মন্তব্য অনভিপ্রেত, বোকামিও বটে। কারণ, এর ফলে আঞ্চলিত নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

আফগান-পাক সংঘর্ষের মাঝে…

আব্দুল বাসিতের (Abdul Basit) এই মন্তব্য এমন এক সময় সামনে এসেছে, যখন পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক চরম অবনতির দিকে। আফগানিস্তানের অভিযোগ, পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, এসব হামলায় বেসামরিক এলাকা, এমনকি একটি পুনর্বাসন কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, এই ইস্যুতে ভারতের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন