32 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

জেরার মুখে প্রাক্তন মন্ত্রী, তীব্র চাপ বিরোধীদের

Aaj lndia Desk, চণ্ডীগড়: ইস্তফা কি ঢাল? আত্মহত্যা কাণ্ডে নাম জড়াতেই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর (FIR) পাঞ্জাব রাজনীতিতে তুমুল বিতর্ক। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিষ খেয়েই নিজের জীবন শেষ করেন গগনদীপ সিং (Gagandeep Singh Randhawa)রণধাওয়া অমৃতসরের (Amritsar) পাঞ্জাব স্টেট ওয়্যারহাউসিং কর্পোরেশনের (Punjab State Warehousing Corporation) দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিকের এমন পরিণতি ঘিরে বাড়ছে প্রশ্ন।

সূত্রের দাবি, মৃত্যুর আগে মাত্র ১২ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় (video massage)গগনদীপ সিং রণধাওয়া সরাসরি লালজিৎ সিং ভুল্লারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। সেই ভিডিও ঘিরেই তীব্র বিতর্ক আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। বিরোধীদের আরও বিস্ফোরক দাবি, ঘুষের চাপই শেষ পর্যন্ত এই পরিণতি আধিকারিককে। শুক্রবার বিষ পান, আর শনিবার মৃত্যু এই রহস্যময় ঘটনায় ঘনীভূত হচ্ছে চাপানউতোর।

মৃত আধিকারিকের স্ত্রীর অভিযোগে নতুন মোড় , উপিন্দর কাউর দাবি করেছেন, শারীরিক ও মানসিক নির্যাতনের চাপে ভেঙে পড়েছিলেন রণধাওয়া। অমৃতসরের রঞ্জিৎ অ্যাভিনিউ থানায় লালজিৎ সিং ভুল্লার, তাঁর বাবা ও ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তিনি স্পষ্টই বলেন, লাগাতার চাপ ও জবরদস্তিই স্বামীর মৃত্যুর জন্য দায়ী।

এফআইআর(FIR) দায়েরের আগেই উত্তাল পাঞ্জাব ভুল্লারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে রাস্তায় নামে শিরোমণি অকালি দল, কংগ্রেস ও বিজেপির নেতা-কর্মীরা। বাড়তে থাকা চাপের মাঝে প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি সরাসরি সিবিআই (CBI) তদন্তের দাবি তুলে আরও জোরালো করলেন রাজনৈতিক সংঘাত।

ঘটনার জেরে নড়েচড়ে বসল প্রশাসন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব কে এ পি সিংকে। রণধাওয়ার আত্মহত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, আধিকারিকদের উপর কোনও রাজনৈতিক চাপ বরদাস্ত করা হবে না।এরই মধ্যে পুলিশ সূত্রে খবর, শনিবার রাতেই জেরা করা হয়েছে ভুল্লারকে। তবে এতেই থামছে না চাপ বিরোধী শিবির সরাসরি তাঁর অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন