32 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

জীবিকার খোঁজে গিয়ে মৃত্যুর মুখে! কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ

Aaj India, দক্ষিণ 24 পরগনা: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে ফের বাঘের হামলার (Tiger Attack) ঘটনা। হিঙ্গলগঞ্জ ব্লকের শামসের নগরে এক মৎস্যজীবী বাঘের আক্রমণে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, আহত মৎস্যজীবীর নাম নিখিল মণ্ডল। তাঁর বাড়ি হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানার অন্তর্গত শামসের নগর এলাকায়। প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে তিনি ও তাঁর সঙ্গীরা সুন্দরবনের বড়িতলা জঙ্গলের একটি খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

শনিবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার সময় আচমকাই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে নিখিল মণ্ডলের উপর ঝাঁপিয়ে পড়ে (Tiger Attack) । হঠাৎ এই হামলায় তিনি গুরুতরভাবে জখম হন। তাঁর সঙ্গীরা কোনওমতে পরিস্থিতি সামাল দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন এবং দ্রুত উদ্ধার করে নিয়ে আসেন।

এরপর গুরুতর আহত অবস্থায় নিখিল মণ্ডলকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনায় সুন্দরবন সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। জীবিকার জন্য প্রতিদিনই জঙ্গলে ঢুকতে হয় তাঁদের, আর সেই ঝুঁকির মধ্যেই এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হচ্ছে বারবার। স্থানীয়দের দাবি, বনাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, যাতে এই ধরনের হামলা কিছুটা হলেও রোখা যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন