কলকাতা: সোমবার প্রকাশিত হতে চলেছে এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List)। প্রতি এরপর প্রতি শুক্রবার ধাপে ধাপে প্রকাশিত হতে থাকবে অতিরিক্ত তালিকা। কমিশন সূত্রে খবর, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের মধ্যে এখনও পর্যন্ত ২৭ লক্ষ ২৩ হাজার নামের নিষ্পত্তি করা হয়েছে।
এদিকে, নির্বাচনের বাকি আর ঠিক এক মাস। তাই যুদ্ধকালীন তৎপরতায় বিবেচনাধীনদের নিষ্পত্তির কাজ চলছে, বলে জানিয়েছে কমিশন। এর আগে ২০ তারিখ, অর্থাৎ, শুক্রবার এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List) প্রকাশিত হওয়ার কথা ছিল। তা না হওয়ায় নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান থেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। বিবেচনাধীনদের মধ্যে ১০ লক্ষ নাম বাদে পরতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি দেওয়া নিয়ে মমতা বলেন, “এতগুলো চিঠি কেন দিয়েছি জানেন? রেকর্ড করে রাখছি”! শুক্রবারও এসআইআরের ‘বিবেচনাধীন’-দের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত না হওয়ায় ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। “একটা কমিউনিটিকে টার্গেট করে নাম বাদ দিয়েছে। ৬০ লক্ষের মধ্যে ২২ লক্ষের নিষ্পত্তি হয়েছে, ১০ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে”, অভিযোগ তোলেন তিনি।
সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকলে শেষ ভরসা ট্রাইব্যুনাল
হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে প্রায় ৭০০ জন কর্মরত ও অবসরপ্রাপ্ত বিচারবিভাগীয় আধিকারিক এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাকে কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। স্পষ্টভাবে জানানো হয়েছে, তালিকা প্রকাশের পর প্রয়োজন হলে সংশ্লিষ্ট আধিকারিকদের অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা হবে।
অন্যদিকে, আদালত পর্যবেক্ষণ করেছে যে এই অতিরিক্ত তালিকা (SIR Supplementary List) থেকে যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা চাইলে বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তবে তাঁদের ভোটাধিকারের ভবিষ্যৎ কী হবে, তা এখনও অনিশ্চিত।


