24 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

ইদের মঞ্চে থেকেই ভোট-প্রচার মমতার? বৃষ্টিকে বললেন আল্লাহর দান!

কলকাতা: শুক্রবার কালীঘাট থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর বলেছিলেন, ইদের পর ভোটের প্রচারে নামবেন। “আপনাদের সঙ্গে রাস্তায় দেখা হবে”, বলেছিলেন মমতা (Mamata Banerjee)। তবে ইদের সকালে বৃষ্টি মাথায় নিয়েই ইদ উদযাপনে নামলেন তিনি। রেড রোডে ইদের অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপি ও কমিশনকে চাঁচাছোলা আক্রমণ শানালেন মমতা। শুধু তাই নয়, সকাল থেকে বৃষ্টি, মেঘলা আকাশ, এসবই ‘আল্লাহর দান’ বলেও উল্লেখ করলেন তিনি। মমতা বলেন, “এই বৃষ্টি আল্লাহর আশীর্বাদ। সব বাধা কাটিয়ে আপনাদের জন্য লড়াই করার আশীর্বাদ দিচ্ছেন আল্লাহ”।

ইদের মঞ্চ থেকেই ভোটের প্রচার?

এদিন তিনি বলেন, “আমি সব ধর্মের পাশে আছি। এসআইআরে বহু মানুষের নাম বাদ গেছে। দিল্লি গেছি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি। আমি কাউকে ভয় পাইনা। আমরা লড়াই করি”। বস্তুত, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ইদের মঞ্চ থেকেই ভোটের প্রচারে নেমে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বলেও মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

“কিসিকা বাপকা হিন্দুস্তান নেহি হে”

মমতার পাশাপাশি সংখ্যালঘুদের অনুষ্ঠান থেকে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। ইদের মঞ্চ থেকে হিন্দি কবিতার উদ্ধৃত করে বলেন, “কিরায়াদার হে, জাতি মাকান থোরি হে, সবিকা খুন হে মিট্টিমে সামিল, কিসিকা বাপকা হিন্দুস্তান নেহি হে।” বিজেপির শাসনে ভারত আতঙ্কে আছে বলেও মন্তব্য করেন তিনি।

সব মিলিয়ে ছাব্বিশের ভোটেও যে খুশির ইদের আবেগকে পুরোদমে কাজে লাগাচ্ছে শাসকদল, তা বলাই বাহুল্য। ভোটের আগে সংখ্যালঘু অস্ত্রে বিজেপিকে নতুন করে আক্রমণ শুরু করেছে তৃণমূল। অন্যদিকে, এইদিনই কালীঘাট মন্দিরে পুজো দিতে গেছেন শুভেন্দু অধিকারী। বঙ্গ ভোটের প্রাক্কালে বিজেপি-তৃণমূলের মেরুকরণের রাজনীতি নতুন নয়। তবে বিধানসভা ভোটের ফলাফলে ধর্মের রাজনীতি কাকে কতটা সুবিধা দেবেন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন