23 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

যুদ্ধের জেরে ট্রেনের রান্নায় বদল, LPG সঙ্কটে নতুন পথে IRCTC

Aaj India, নয়াদিল্লি: যুদ্ধের প্রভাব এবার ভারতীয় রেলের খাবার পরিষেবাতেও (IRCTC) পড়তে শুরু করেছে। পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের জেরে দেশে এলপিজি(LPG) সঙ্কট দেখা দিয়েছে। আর এর প্রভাব পড়েছে গৃহস্থের রান্নাঘরের পাশাপাশি রেলওয়ের ক্যাটারিং ব্যবস্থাতেও।

এই পরিস্থিতিতে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation) তাদের অধীনস্থ ক্যাটারিং পার্টনারদের রান্নার পদ্ধতি বদলানোর নির্দেশ দিয়েছে। এলপিজি সিলিন্ডারের ঘাটতির কারণে বিকল্প হিসেবে ইলেকট্রিক পদ্ধতিতে রান্নার উপর জোর দেওয়া হচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন রেল স্টেশনে থাকা ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম ও জন আহার স্টলগুলিতে গ্যাসের ব্যবহার কমিয়ে মাইক্রোওয়েভ ওভেন, ইনডাকশন চুলা-সহ অন্যান্য বৈদ্যুতিক রান্নার সরঞ্জাম ব্যবহার করতে বলা হয়েছে। একইসঙ্গে, যাত্রীদের চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণে রেডি-টু-ইট খাবার মজুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

ভারতীয় রেলের বেস কিচেনগুলিতে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রীর জন্য খাবার প্রস্তুত করা হয়। তবে এলপিজি(LPG) সরবরাহে কোনও সমস্যা হলে সেই পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।

এক রেল আধিকারিক জানিয়েছেন, “এলপিজির ঘাটতি দীর্ঘস্থায়ী হলে সরাসরি যাত্রীদের খাবার পরিষেবায় প্রভাব পড়তে পারে। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে”।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন