24.2 C
Kolkata
Monday, March 16, 2026
spot_img

ভোটের নির্ঘণ্ট প্রকাশ! ২৩ এবং ২৯ এপ্রিল ২ দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট

কলকাতা: নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ সহ অসম, কেরলম, তামিলনাড়ু, পন্ডিচেরীর বিধানসভা ভোটের নির্ঘণ্ট (Election Date) প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (GYanesh Kumar)। কমিশনের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে আপাতত ভোটার সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ। যার মধ্যে ৩ কোটি ২৮ লক্ষ পুরুষ, ৩ কোটি ১৬ লক্ষ মহিলা ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন।

পশ্চিমবঙ্গে কবে, কয় দফায় ভোট?

পশ্চিমবঙ্গের ২৯৪ আসনে দু-দফায় ভোট। প্রথম দফায় ১৫২ এবং দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট হবে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা ৪ মে। ৭ মে শেষ হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ। অসমে এক দফায় ভোট। ৯ এপ্রিল কেরলম, পন্ডিচেরীতে ৯ এপ্রিল এবং তামিলনাড়ুতে, ২৩ এপ্রিল ভোট। ৫ রাজ্যেই গণনা ৪ মে।

ভোটকর্মী নিয়োগ

জ্ঞানেশ কুমার জানান, পাঁচ রাজ্যে ভোটের জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন করা হবে প্রায় সাড়ে আট লক্ষ নিরাপত্তাকর্মী। ভোট প্রক্রিয়া তদারকির জন্য থাকবেন প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার ও ১,৪৪৪ জন অবজার্ভার। এছাড়া ভোটগ্রহণের কাজে থাকবেন ২১ হাজার সেক্টর অফিসার। গণনার জন্য নিয়োগ করা হচ্ছে প্রায় ৪০ হাজার গণনাকর্মী এবং অতিরিক্ত ১৫ হাজার মাইক্রো অবজার্ভার।

ভোটের আগে কি বিবেচনাধীনদের নিষ্পত্তি হবে?

প্রসঙ্গত, এখনও পর্যন্ত প্রায় ৫০ লক্ষের নাম বিবেচনাধীন রয়েছে। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে বলে জানানো হয়েছিল। চলতি সপ্তাহেই প্রথম ধাপে তালিকা প্রকাশের কথা রয়েছে। বিবেচনাধীনদের নিষ্পত্তি ভোটের আগে হবে কিনা, সেই বিষয়ে জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) বলেন, “বিচারপতিরা এক এক করে প্রতিটি নাম যাচাই করছেন। নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের নাম মূল তালিকায় যাবে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন