26.2 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

গ্রীষ্মের শুরুতেই জলের হাহাকার, দুর্গাপুরে ট্যাপ খুললে মিলছে না জল!

Aaj India Desk, দূর্গাপুর: গরমের শুরুতেই তীব্র জলসংকটে নাজেহাল দূর্গাপুর (Durgapur)। শহরের একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত পানীয় জলের সরবরাহ ব্যাহত (Water Crisis) হওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ২০ দিন ধরে মূল পাইপলাইন ফেটে যাওয়ার জেরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে।

স্থানীয়দের কথায়, প্রতিদিনই পানীয় জলের জন্য হাহাকার (Water Crisis) পড়ে যাচ্ছে এলাকায়। নির্দিষ্ট সময়ে ট্যাপ খুললেও অনেক সময় জল আসছে না, আবার কোথাও খুব অল্প সময়ের জন্য জল সরবরাহ হচ্ছে। ফলে অনেক পরিবারকে বাধ্য হয়ে বাজার থেকে জল কিনে দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে। রান্না, পানীয় জল, স্নান সব ক্ষেত্রেই চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন বাসিন্দারা।

এলাকার বাসিন্দা যমুনা রুইদাস জানান, দীর্ঘদিন ধরে জল না পাওয়ায় (Water Crisis) সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিনই জলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তবুও পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। একই অভিযোগ করেন বাবলু হালদারও। তাঁর কথায়, এতদিন ধরে এই সমস্যা চললেও এখনও স্থায়ী কোনও সমাধান হয়নি।

এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। এলাকার একটি গেস্ট হাউসের মালিক রূপেশ নন্দ জানান, পর্যাপ্ত জল না থাকায় অতিথিদের পরিষেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছে। এতে ব্যবসায়ও ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।

অন্যদিকে, জল সরবরাহকারীরাও জানাচ্ছেন যে গরমের শুরুতেই জলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে অনেক ক্ষেত্রে চাহিদা অনুযায়ী জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না (Water Crisis) । এতে সমস্যায় পড়ছেন জল বিক্রেতারাও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলওয়ে এক্সটেনশনের কাজ চলাকালীন দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের (Durgapur Projects Limited) প্রধান জলের পাইপলাইনে ফাটল ধরার জেরেই এই সমস্যা তৈরি হয়েছে। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নিয়মিত জল সরবরাহ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।

এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, সমস্যার বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, পাইপলাইন মেরামতির কাজ দ্রুত শেষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বাসিন্দাদের দাবি, প্রায় তিন সপ্তাহ ধরে চলতে থাকা এই জলসংকট দ্রুত মেটাতে হবে। কারণ গরম যত বাড়বে, ততই সমস্যার তীব্রতা বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা। এখন দেখার, দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের প্রধান পাইপলাইনের মেরামতির কাজ কত দ্রুত শেষ হয় এবং কবে স্বাভাবিক হয় শহরের জল সরবরাহ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন