32.7 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

দিলীপ ঘোষের নাম পাকা? BJP-র প্রথম প্রার্থীতালিকা নিয়ে বড় আপডেট

কলকাতা: সামনের সপ্তাহেই প্রকাশিত হতে পারে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। ঠিক তার আগে শনিবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের ময়দানে পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানেই বিজেপির লাইন-আপ (BJP Candidate List) ঘোষণা করতে পারেন তিনি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির ৭ লোককল্যাণ মার্গে, প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক সেরেছে বিজেপি।

বৈঠকে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিংহ, বিপ্লব দেব, সুনীল বনসল। রাজ্য থেকে গিয়েছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ রাজ্যের সাংগঠনিক সচিব অমিতাভ ভট্টাচার্য। জানা গিয়েছে, গতকালের বৈঠকে প্রায় অর্ধেক প্রার্থীর (BJP Candidate List) নামে সিলমোহর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। প্রায় ১৬০ জনের নাম কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে।

সূত্রের খবর, প্রথম তালিকাতেই (BJP Candidate List) স্থান পেয়েছেন মেদিনীপুরের দাপুটে নেতা হিসেবে পরিচিত দীলিপ ঘোষ (Dilip Ghosh)। ২০২৪-এর লোকসভা ভোটে দুর্গাপুরে হারের পর দীর্ঘদিন নিষ্ক্রিয় থেকেছেন তিনি। তবে সম্প্রতি রাজনীতির ময়দানে ফ্রন্টফুটে দেখা যাচ্ছে তাঁকে। সেই সঙ্গে তাঁর স্ত্রী রিঙ্কু দেবীর মনোনয়ন জমা নিয়েও যথেষ্ট চর্চিত হয়েছেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)। জানা গিয়েছে, লোকসভা ভোটের ভুল এবং ক্ষত সরিয়ে বিধানসভা নির্বাচনে দীলিপ ঘোষকে ফ্রন্ট ফুটেই রাখতে পারে বিজেপি। তবে কোন আসন থেকে তিনি টিকিট পাবেন তা এখনও জানা যায়নি।

প্রথম তালিকায় আর কারা?

সূত্রের খবর, ১৬০ জনের মধ্যে বর্তমান বিধায়কদের অনেককেই টিকিট দিতে চলেছে দল। সেইসঙ্গে থাকবেন বর্ষীয়ান, হেভিওয়েট নেতাদের নামও। প্রথম তালিকায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম থাকছেই। সেইসঙ্গে কয়েকজন প্রাক্তন সাংসদকেও এবার বিধানসভা ভোটে প্রার্থী (BJP Candidate List) করতে পারে বিজেপি, বলে জানা গিয়েছে। তবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ছাব্বিশের ভোটে না-ও লড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি, এবার তরুণ-তুর্কি ও মহিলা মুখদের উপর বেশি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। দলবদলুদের ‘খুশি’ করতেও টিকিট দিতে পারে দল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন