24.2 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

ভোটের আগে প্রস্তুতি শেষ, তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় চমক ?

Aaj India Desk, কলকাতা : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। দলীয় সূত্রে খবর, দক্ষিণ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক আসনে প্রার্থী বদলের ভাবনা চলছে। তবে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই শাসক দলের প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্রের দাবি, এইবার তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় ও প্রতীক জৈন ছাড়া দলের সদস্যরা কেউই চূড়ান্ত প্রার্থী তালিকা বিষয়ে বিস্তারিত জানেন না। অর্থাৎ প্রথম থেকেই কঠোর গোপনীয়তা মেনে প্রার্থী তালিকা ঠিক করা হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে মহেশতলার তৃণমূল বিধায়ক দুলালচন্দ্র দাসকে এ বার হয়তো সেই আসনে আর প্রার্থী করা হবে না। তাঁর পরিবর্তে দলের তরফে প্রার্থী করা হতে পারে তাঁর ছেলে সুভাশিস দাসকে। অন্যদিকে, দুলালচন্দ্র দাসের মেয়ে এবং বর্তমান বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কেই সেই কেন্দ্র থেকে আবারও প্রার্থী করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন বলেও দাবি করা হচ্ছে।

দলীয় সূত্র অনুযায়ী, বালিগঞ্জ এলাকায় প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী হওয়ার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। আবার লাভলি মৈত্রকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে সোনারপুর দক্ষিণ থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তবে এখনও অনেক ‘সিটিং’ বিধায়কের ভবিষ্যৎ অনিশ্চিত। উদাহরণ হিসেবে সোহম চক্রবর্তীর নাম উঠে আসছে। দলীয় সূত্রে খবর, তাঁকে আর চণ্ডীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা নাও হতে পারে। যদিও তাঁকে কোন আসনে পাঠানো হবে, তা এখনও স্পষ্ট নয় বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, যাঁরা এ বার নতুন করে টিকিট পাওয়ার আশায় রয়েছেন, তাঁদের মধ্যেও অনিশ্চয়তা রয়েছে। যেমন, দলের রাজ্যসভার সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন না পেলে ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে বলে দলীয় সূত্রে দাবি। তবে তাঁকে কোন আসন থেকে লড়ানো হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট বার্তা নেই। একই পরিস্থিতি প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জির ক্ষেত্রেও। বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসার পর গত কয়েক বছর ধরে তিনি সংগঠনে সক্রিয় রয়েছেন। দলীয় মহলে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল বলেই আলোচনা চলছে। কিন্তু তাঁকে কোন কেন্দ্র থেকে প্রার্থী করা হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

রাজনৈতিক মহলের মতে, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের সংগঠনগত শক্তি ধরে রাখতে প্রার্থী নির্বাচনে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে দল। সব মিলিয়ে, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সম্ভাব্য প্রার্থী তালিকাকে গোপন রাখতেই তৎপর তৃনমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই প্রার্থীদের নাম ঘোষণা করবে দল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন