23.5 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

আজ BJP-র বড় সিদ্ধান্তের দিন! দিল্লিতে ভোট প্রার্থী নিয়ে বৈঠক, বাংলার নাম চূড়ান্ত?

কলকাতা: ভোটের দিনক্ষণ ঘোষণা এগিয়ে আসতেই পশ্চিমবঙ্গের প্রার্থীদের লাইন‑আপ (BJP Candidate list) ঠিক করতে রাজধানীতে বৈঠকে বসতে চলেছে বিজেপি (BJP)। মোদীর সফরের আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির (BJP) এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। একুশের ফলাফল মাথায় রেখে প্রার্থী তালিকা তৈরি করতে হবে রাজ্যের প্রইধান বিরোধী দলকে।

ভোটের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ একাধিক সভা করেছেন, করবেন। আর জি কর কান্ড থেকে শুরু করে, দুর্নীতি, কয়লা-গরু পাচার মামলা, অনুপ্রবেশ, চাকরি বাতিল ইত্যাদি ইত্যাদি একাধিক ইস্যুকে সামনে রেখে সুর চড়িয়েছে বিজেপি (BJP)। সেইসঙ্গে সুপ্রিমোদের জনসভায় বয়েছে প্রতিশ্রুতির বন্যা। গত নির্বাচনে ৭৭ আসনে আটকে গিয়েছিল বিজেপি। এক্সময়ের মমতার গড় নন্দীগ্রামে বাজিমাত করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

৩৮.১৫% ভোট শেয়ার নিয়ে দলের ‘Key Winners’ হয়েছিলেন শুভেন্দু অধিকারী, অশোক লাহিড়ির মত দুঁদে রাজনীতিকরা। তবে ছাব্বিশের নির্বাচন বিজেপির কাছে “ডু অর ডাই” অবস্থার মত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবারের ভোটে এসআইআর ইভিএমে কতটা প্রভাব ফেলে সেদিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী।

টিকিট কারা পাচ্ছেন?

দলীয় সূত্রে খবর, বর্তমান বিধায়কদের উপরই ভরসা রাখছে পদ্ম শিবির (BJP)। এছাড়াও দক্ষ সংগঠকদেরকেও হতাশ করবে না দল, এমনটাই জানা গিয়েছে। তবে হেভি ওয়েট নেতাদের মধ্যে দিলীপ ঘোষ টিকিট পাবেন কিনা, সেই নিয়েও চলছে জল্পনা (BJP Candidate list)। তাঁর স্ত্রী-ও এবার সরাসরি রাজনীতির ময়দানে নামছেন। অন্যদিকে, তৃণমূল যেখানে তরুণ-তুর্কি তারকাদের উপর অনেকটাই নির্ভরশীল, বিজেপি হয়ত এই নির্বাচনেও সেইপথে হাঁটবে না। এমনটাই খবর দলীয় সূত্রে। এখন সন্ধ্যার বৈঠকের পর কি ঘোষণা হয়, সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন