33.8 C
Kolkata
Wednesday, March 11, 2026
spot_img

তামিলনাড়ুর ‘গোল্ডেন ডে’ বাংলায়? লোকভবনের রবি-উদয়ে উপস্থিত থাকবেন মমতা?

কলকাতা: তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন স্ট্যালিন সরকারের সাথে একাধিক বিষয়ে, বিশেষ করে বিল অনুমোদন ও সাংবিধানিক ক্ষমতা নিয়ে মতবিরোধে জড়িয়েছিলেন আর.এন. রবি (R.N. Ravi)। তা সত্ত্বেও ৫৪ মাসের কার্যকালকে তাঁর জীবনের “গোল্ডেন ডে” বা সোনালী দিন বলে উল্লেখ করেছিলেন তিনি। রাত পোহালেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন প্রাক্তন গোয়েন্দা কর্তা।

বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন তিনি। বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ভোটমুখী রাজ্যে গত বৃহস্পতিবার আচমকা রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের (C.V Anand Bose) পদত্যাগকে কেন্দ্র করে জল্পনা অব্যাহত। সেইসঙ্গে বোসের পদত্যাগে “হতবাক” বলে উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ধর্মতলার ধর্না প্রত্যাহার করেই ছুটে গিয়েছিলেন বোসের সঙ্গে দেখা করতে। ভোটের আগে সিভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া ‘অবিচার’ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় কি শপথ অনুষ্ঠানে থাকবেন?

নিয়ম অনুযায়ী, নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার থাকা উচিৎ। কিন্তু বর্তমান আবহে নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আদৌ উপস্থিত হবেন কিনা সেই নিয়ে জল্পনা চলছে। পাশাপাশি, বোসকে সরানো নিয়ে তথ্য ‘উদ্ঘাটন’ করবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মমতা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন রাজ্যপালের নিয়োগ নিয়ে কেন্দ্রের সঙ্গে কোনও আলোচনা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও স্পষ্ট করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ তামিলনাড়ু নয়, এবং এই বার্তাটি নানা মন্তব্যে ঠারেঠোরে উপস্থাপন করেছেন।

তামিলনাড়ুর পর বাংলায় কি রবির “গোল্ডেন ডে” হবে?

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, স্ট্যালিন সরকারের সঙ্গে মতবিরোধ সত্তেও তামিলনাড়ু থেকে যে অনুভূতি নিয়ে আসছেন আর এন রবি (R.N. Ravi), বাংলাতেও কি তা অব্যাহিত থাকবে? না মুখ্যমন্ত্রীর সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়বেন নবনিযুক্ত রাজ্যপাল? ভোটের আগে রাজ্যপাল পরিবর্তন বর্তমানে অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন