33.8 C
Kolkata
Wednesday, March 11, 2026
spot_img

সবে শুরু? অটোভাড়া বাড়তে পারে ৫-১০ টাকা, নইলে বন্ধ হতে পারে পরিষেবা!

কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ ভারতের রান্নাঘর থেকে যানবাহনে! এক ধাক্কায় এয়ার ইন্ডিয়া বিমানের ভাড়া বেড়ে গিয়েছে সাড়ে ৪ হাজার টাকা! রান্নার গ্যাস বুকিং-এর ঝড়ে সার্ভার ক্র্যাশ করে গিয়েছে বলে খবর। অন্যদিকে, বুধবার সকালে কলকাতার সিএনজির (CNG) দাম বেড়ে গেল এক ধাক্কায় পাঁচ টাকা! মঙ্গলবার রাত থেকেই শহরের বিভিন্ন পাম্পে লাইনে অটো (Auto Fare) চালকরা।

বুধবার সকাল ৯ টায় আচমকা দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত অটো চালকদের। জানা গিয়েছে, বুধবার সকাল ৯ টায় ইমেইল পান পাম্প কর্তৃপক্ষরা। তারপরেই সিএনজির নতুন দাম আরোপ করা হয়। এরপরেই কলকাতার একাধিক রুটে ভাড়া বাড়িয়ে দিয়েছে অটো চালক গোষ্ঠী। বুধবার সকাল ৯ টা থেকে গ্যাসের দাম ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে এক্লাফে ৫ টাকা বেড়ে হয়ে গিয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা।

অটো চালকদের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়ে হঠাৎ করে দাম বাড়ানো হয়েছে (Auto Fare)। আবার দাম বাড়ালেও একাধিক পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। এক অটোচালক বলেন, “এইভাবে তিন-চার ঘন্টা পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকলে অটো চালাব কখন?” অন্য এক অটোচালক বলেন, “গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা হচ্ছে। এখন তো অটো ভাড়া দু-তিন টাকা বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বাড়লে বিভিন্ন রুটে অটো ভাড়া (Auto Fare) ৫-১০ টাকাও বাড়তে পারে”।

জানা গিয়েছে, চিংড়িহাটা থেকে এসডিএফ-এর অটো ভাড়া ছিল ১৫ টাকা। বুধবার সকাল থেকে সেখানে ১৮ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। পাশাপাশি গড়িয়া–বারুইপুর এবং সোনারপুর–গড়িয়া রুটেও অটোভাড়া কিছুটা বাড়ানো হয়েছে বলেই খবর। নিত্যযাত্রীদের আশঙ্কা, অটো ভাড়া (Auto Fare) ৫-১০ টাকা বাড়লে তাঁদের পকেটে টান পড়বে। অন্যদিকে, অটো চালকরা বলছেন, গ্যাসের দামের সঙ্গে তাল মিলিয়ে ভাড়া না বাড়ালে পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন তাঁরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন