33.8 C
Kolkata
Wednesday, March 11, 2026
spot_img

পুলিশ আধিকারিকের বাড়িতে ইডি হানা: চলছে তল্লাশি!

দুর্গাপুর: ভোটের আগে অ্যাকশন মোডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি (ED)। বুধবার সাতসকালে পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ফের অভিযান চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, এদিন, দুর্গাপুরের অম্বুজা নগরীতে অবস্থিত মনোরঞ্জন মন্ডলের বাড়িটি ঘিরে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় বহুদিন ধরেই ইডির নজরে রয়েছেন এসআই মনোরঞ্জন মন্ডল (Manoranjan Mondal) । এর আগে দুবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে যান তিনি। কয়লা পাচার মামলার সূত্র ধরে গত ৩ ফেব্রুয়ারি রাজ্যের প্রায় ১০ জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

ইডির নজরে ছিলেন তৎকালীন বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলও। ওইদিন দীর্ঘ ৭ ঘন্টা মনোরঞ্জন মন্ডলের (Manoranjan Mondal) বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি (RD)। এরপর ১৩ ফেব্রুয়ারি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিইও দফতরে তলব করা হয়। কিন্তু হাজিরা এড়িয়ে যান তিনি। তার কারণও স্পষ্ট করেননি পুলিশ আধিকারিক।

ইডি সূত্রে খবর, এক কয়লা ব্যবসায়ীর সঙ্গে অন্তত ১ কোটি টাকার আর্থিক লেনদেন করেছেন মনোরঞ্জন মণ্ডল। এছাড়াও তাঁদের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটও উদ্ধার করেছেন তদন্তকারীরা। ৩ ফেব্রুয়ারি ইডি অভিযানের দু-তিনদিন আগেই বুদবুদ থানার ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিছুদিনের মধ্যেই তাঁর চার্জ নেওয়ার কথা ছিল।

দুর্নীতির অভিযোগকে ঘিরে মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) অতীতেও রয়েছে চাঞ্চল্যকর ঘটনা। ২০২৪ সালেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হল, কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই এই পদক্ষেপ করা হয়েছিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন