Aaj India Desk ,কলকাতা : দোল বা হোলি উৎসবের (Dol Festival) আনন্দের মাঝে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে উভয়দলই সক্রিয় , আগামি কয়েক টা দিন কে সামনে রয়েছে বেশ কিছু বড় রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SIR (Special Intensive Revision)‑এর বিরুদ্ধে প্রতিবাদে নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছেন, ৬ মার্চ উত্তর কলকাতার মেট্রো চ্যানেলে একটি অবস্থান বিক্ষোভে অংশ নেবেন মমতা। তিনি দাবি করেছেন , ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যা মানুষকে বাদ দেওয়া হয়েছে এবং এর বিরুদ্ধে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
এদিকে রাজ্যে বিজেপি‑র রাজনৈতিক গতিবিধিও তীব্র হয়ে উঠেছে। কেন্দ্রীয় নেতৃত্বের অংশ হিসেবে অমিত শাহ(Amit Saha ) সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা একটি ৫,০০০ কিমি দীর্ঘ ‘পরিবর্তন যাত্রা’ শুরু করছেন। এই যাত্রা কয়েকদিনের বিরতির পর দোল উৎসবের পরে আবার শুরু হবে।
দোল বা হোলি উৎসবের আনন্দের পরিবেশে রাজনৈতিক আয়োজনগুলিও চলছে ঘনিষ্ঠভাবে। SIR‑এ নাম বাদ হওয়ার ইস্যু নিয়ে তৃণমূল(TMC) এবং বিজেপি (BJP) ‑র মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধের আভাস পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাজ্য ভোট ও ভোটার ইস্যু এবারের ভোট পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে, বিশেষত যখন দোলের আনন্দের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি একত্রে চলছে।


