27 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

ছেলেকে নিয়ে দুবাইতে আটকে রাজ-ঘরণী! ঠিকঠাক ফিরতে পারবেন তো? দুশ্চিন্তায় ভক্তরা

Aaj lndia Desk, দুবাই: সম্প্রতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অবনতির প্রভাব এবার সরাসরি টলিউডেও । এরই মধ্যে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও তাঁর ছেলে ইউভান বর্তমানে দুবাইতে আটকে রয়েছেন। তাদের করা পরিকল্পিত ভ্রমণ আচমকাই সমস্যায় পরিণত হয়েছে, বিমান পরিষেবা বন্ধ থাকায় তারা আর দেশে ফেরত আসতে পারছেন না।

পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) জানিয়েছেন শুভশ্রী ও ইউভান সুস্থ আছে এবং নিরাপদ অবস্থায় রয়েছেন, তবে এই অস্থিরতার কারণে ফ্লাইট চলাচল স্থগিত থাকায় তাঁরা অপেক্ষা করছেন।

আগামী ৫ তারিখ কলকাতায় ফেরার টিকিট কাটা ছিল শুভশ্রীর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কবে ও কীভাবে দেশে ফেরা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিবার সূত্রে খবর, দ্রুত নিরাপদে ফেরানোর উপায় খুঁজছে অভিনেত্রীর পরিবার। পরিস্থিতির দিকে নজর রাখছে সকলেই।

একই পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান ( Sonal Chauhan ), সোনাল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রধানমন্ত্রী (Narendra Modi) -কে ট্যাগ করে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী চলমান সংকটের মধ্যে আমি বর্তমানে দুবাইয়ে আটকে রয়েছি। সব ফ্লাইট বাতিল হয়েছে এবং ভারতে ফেরার কোনও স্পষ্ট উপায় নেই। নিরাপদে দেশে ফিরতে সরকারের দিকনির্দেশ ও সহায়তা প্রার্থনা করছি। ভারত সরকারের যে কোনও সহায়তার জন্য আমি কৃতজ্ঞ থাকব”।

শুধু সোনাল নন, ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (PV Sindhu) -ও দুবাইয়ে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, কাতারের রাজধানী দোহা-তে অবস্থানরত ভারতীয় বাস্কেটবল দলও বিমান চলাচলে বিঘ্ন ঘটায় পরবর্তী গন্তব্যে যেতে পারছে না।

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির জেরে বহু ভারতীয় নাগরিক বিদেশে আটকে পড়েছেন , উত্তেজনার মাত্রা ও বিমান পরিষেবার স্বাভাবিকভাবে পুনরায় শুরু কখন হবে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট সময়সীমা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন